সেগুনবাগিচায় গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে দম্পতি গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০২১, ০০:৫৯আপডেট : ০৪ জুলাই ২০২১, ০১:০৮

১২ বছর বয়সী এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে এক দম্পতিকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ। শনিবার (৩ জুলাই) দিবাগত রাতে সেগুনবাগিচার বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুজন হলেন মো. তান‌ভির আহসান এবং তার স্ত্রী অ্যাড‌ভো‌কেট না‌হিদ।

এ বিষয়ে পুলিশ সদর দফতরের এআইজি সোহেল রানা শনিবার রাতে গণমাধ্যমকে বলেন, প্রায় ৯ মাস আগে শিশুটিকে গ্রাম থেকে বাড়ির কাজে সহযোগিতার জন্য নিয়ে এসেছিলো এই দম্পতি। আনার পর থেকেই বিভিন্ন কারণে প্রায়শই তাকে মারধর করা হতো। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ব্যক্তির পোস্ট করা ছবির মাধ্যমে জানা যায়, অভাবের তাড়নায় শিশুটিকে রাজধানীর তোপখানা রো‌ডের ওই বাসায় গৃহকর্মীর কাজে দিতে বাধ্য হয়েছে তার দরিদ্র বাবা-মা।

তিনি জানান, মেয়েটির চোখের নীচে আঘাতের চিহ্ন, হাতে গুরুতর জখম এবং অপর একটি ছবিতে মেয়েটির পশ্চাৎদেশে উভয়পাশে আগুনে পোড়া ঘা চোখে পড়ে। তার গ্রামের বা‌ড়ি কিশোরগঞ্জের মিঠামইন থানায়।

মেয়েটি দীর্ঘদিন ধরেই নির্যাতিত হয়ে আসলেও কাউকে সে বিষয়টি জানায়নি। সম্প্রতি এক সচেতন ব্যক্তি (পরিচয় জানানো হয়নি) মেয়েটির ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন। সেই ছবি দেখেই মেয়েটিকে উদ্ধার করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, মাত্র দেড় ঘণ্টার মধ্যে বিষয়টি পু‌লি‌শের নজরে আসে। এর এক ঘণ্টার মধ্যে ভিকটিমকে উদ্ধার ও অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত‌দের বিরু‌দ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের