ইলেকট্রিক ব্যাট দিয়ে সুইটির শরীর পুড়িয়ে দেন তারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০২১, ২২:৩৬আপডেট : ০৬ জুলাই ২০২১, ২২:৪৩

গৃহকর্মী সুইটিকে মশা মারার ব্যাট দিয়ে শরীর পুড়িয়ে দেওয়া হয়। রুটি বানানোর বেলনা দিয়ে তার দুই হাত, পায়ের  হাঁটু ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করেন গৃহকর্তা তান‌ভির আহসান ও তার স্ত্রী অ্যাড‌ভো‌কেট না‌হিদ।

গত ১ জুলাই রাত ১০টার দিকে সুইটিকে জামা-কাপড় খুলে মশা মারার ইলেকট্রিক ব্যাট দিয়ে শরীরের মাংস পুড়িয়ে দেন তারা। আঘাত করা স্থানে রক্ত জমাট বেঁধে ছোপ ছোপ চিহ্ন পড়ে আছে। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

এরপর গতকাল সোমবার (৫ জুলাই) সুইটির বাবা শহিদ মিয়া শাহবাগ থানায় তানভীর আহসান ও তার স্ত্রী নাহিদ জাহানকে আসামি করে মামলা দায়ের করেন।

আরও পড়ুন: সেগুনবাগিচায় গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে দম্পতি গ্রেফতার

মঙ্গলবার (৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। পরে আদালত আসামিদের উপস্থিতিতে এ বিষয়ে শুনানির জন্য আগামী ১৫ জুলাই দিন ধার্য করেন।

তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন বলেন, ৯ মাস আগে সুইটিকে কাজের জন্য নিয়ে আসেন ওই দম্পতি। পরবর্তীতে সে কাজ করতে পারে না বলে বিভিন্ন অজুহাতে নানা সময়ে তাকে মারধর করেন তারা। গত ১ জুলাই রাত ১০টার দিকে সুইটিকে জামা-কাপড় খুলে মশা মারার ইলেকট্রিক ব্যাট দিয়ে তার শরীরের মাংস পুড়িয়ে ফেলেন তারা।

নির্যাতনের বর্ণনা দিয়ে আবেদনে আরও বলা হয়, পাভেল ও আঁখি রুটি তৈরিতে ব্যবহৃত কাঠের বেলুন দিয়ে সুইটির বাম হাতের কনুইয়ের হাড় ভেঙে দেয়। নাহিদ সুইটির যৌনাঙ্গে কাঠের বেলুন ঢুকিয়ে নির্যাতন করে। এতে যৌনাঙ্গ ক্ষত-বিক্ষত হয়। তার চোখে, মুখে ও যৌনাঙ্গে মরিচও লাগিয়ে দেওয়া হয়। সুইটি জীবন বাঁচানোর জন্য আসামিদের বাসা থেকে পালানোর চেষ্টা করলে তাকে দুই দিন বাথরুমে আটকে রাখা হয়। এ সময় তাকে খেতে দেওয়া হয়নি। ৩ জুলাই সুইটি বাথরুম থেকে বের হয়ে তাদের ঘরে থাকা বিস্কুট খেলে আসামিরা তাকে রাত ১টার দিকে আবার মারপিট করে। সুইটি কৌশলে আসামিদের বাসা থেকে পালিয়ে একজনের বাসায় আশ্রয় নেয়।

/এমএইচজে/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী