কানাডা থেকে আসে ‘ম্যাজিক মাশরুম’ মাদক, গ্রেফতার ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০২১, ১৯:৩২আপডেট : ০৭ জুলাই ২০২১, ১৯:৩২

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে নিষিদ্ধ মাদক ‘ম্যাজিক মাশরুম’সহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন— নাগিব হাসান অর্ণব ও তাইফুর রশিদ জাহিদ। বাংলাদেশে এই মাদক নতুন। এটি সেবনের কারণে মানুষ তার নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারে।

বুধবার (৭ জুলাই)  দুপুরে কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল  মঈন।

মঙ্গলবার (৬ জুলাই) রাতে র‌্যাব-১০ এর একটি টিম তাদেরকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে মাদক ‘ম্যাজিক মাশরুমের’ ৫টি বারে ১২০টি স্লাইস ও ২ বোতল মদ জব্দ করা হয়।

জব্দ করা মাদক ‘ম্যাজিক মাশরুম’, মদ ও মোইলফোন খন্দকার আল মঈন বলেন, ‘এই মাদকের কারণে সেবনকারী নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এটি একটি হ্যালোসিনেশন ড্রাগ।’

তিনি বলেন, ‘একইসঙ্গে মাদকটি গ্রহণের কারণে অনিদ্রা, ক্ষুধামন্দাসহ নানা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। গ্রেফতারকৃতরা সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপে এটি বিক্রি করতো।

র‌্যাবের মিডিয়া পরিচালক খন্দকার আল মঈন আরও বলেন, ‘‘ গ্রেফতার অর্ণব গত মে মাসে কানাডা থেকে ‘ম্যাজিক মাশরুমের’ ৩০টি বার দেশে নিয়ে আসে। পরে এটা বিক্রি করে।’’

তিনি বলেন, ‘আমরা জানতে পেরেছি, এ ভয়ংকর মাদকের এক-একটি বার ২৫ হাজার টাকা  করে বিক্রি  করা হতো।’

গ্রেফতারকৃতদের কাছ থেকে দুই বোতল বিদেশি মদও উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে পাঁচটি বারে ১২০টি স্লাইড জব্দ করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

/এআরআর/এপিএইচ/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম