কাঁচি দিয়ে বড় ভাইকে হত্যা: পিয়াসের দায় স্বীকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০২১, ২২:০৯আপডেট : ০৭ জুলাই ২০২১, ২২:০৯

রাজধানীর ওয়ারীতে ছোট ভাইয়ের সঙ্গে বড় ভাইয়ের কথা কাটাকাটি হয়। পরে ছোট ভাই কাঁচি দিয়ে আঘাত করে হত্যা করে বড় ভাই শামস তাবরেজ বিপ্লবকে। এই ঘটনায় তার ছোট ভাই শামশের ইসলাম পিয়াসের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়েছেন আদালত।

বুধবার ( ৭ জুলাই ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডলের আদালত তার জবানবন্দি গ্রহণ করেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) জহির হোসেন আসামি পিয়াসকে আদালতে হাজির করেন। এসময় আসামি স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তার রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এরপর আদালত আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, মাকে নিয়ে দুই ভাই ওয়ারীর যোগীনগর লেনে থাকতেন। গত ২ জুলাই বিকাল সাড়ে চারটার দিকে মা আনোয়ারা ইসলাম এবং দুই ছেলে শামস তাবরেজ বিপ্লব ও শামশের ইসলাম পিয়াসকে নিয়ে ড্রয়িং রুমে বসে ছিলেন। আনোয়ারা ইসলাম শারীরিকভাবে অসুস্থ হওয়ায় ছোট ছেলে পিয়াসের কাছে ডাবের পানি চান। পিয়াস পানি দিতে গেলে বড় ভাই বিপ্লবের সঙ্গে তার কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি হয়।  এক পর্যায়ে বড় ভাই বিপ্লব ছোট ভাই পিয়াসকে চড়-থাপ্পড় মারেন।

তারই এক পর্যায়ে পিয়াস ড্রইং রুম থেকে কাঁচি এনে বিপ্লবের মাথায় ও কানের গোঁড়ায় আঘাত করে। পরে তাকে রামপুরা বেটারলাইভ হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে পান্থপথের বিআরবি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৬ জুলাই ভোর সাড়ে ৬টার দিকে মারা যান বিপ্লব। এ ঘটনায় ছোট ভাইকে একমাত্র আসামি করে ৬ জুলাই ওয়ারী থানায় মামলা দায়ের করেন সৎ বোন সানিয়া ইসলাম স্নিগ্ধা। এরপর পুলিশ পিয়াসকে গ্রেফতার করে।

/এমএইচজে/এমআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী