ম্যাজিক মাশরুম মাদকসহ গ্রেফতার দুইজন রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০২১, ১৭:১৩আপডেট : ০৮ জুলাই ২০২১, ১৭:১৩

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে নিষিদ্ধ মাদক ‘ম্যাজিক মাশরুম’সহ গ্রেফতার দুই জনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিরা হলেন— নাগিব হাসান অর্ণব ও তাইফুর রশিদ জাহিদ।

বৃহস্পতিবার (৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমানের আদালত রিমান্ডের আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

এদিন মামলায় তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে তিনদিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার (৬ জুলাই) রাতে র‌্যাব-১০ এর একটি টিম তাদেরকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে মাদক ‘ম্যাজিক মাশরুমের’ ৫টি বারে ১২০টি স্লাইস ও ২ বোতল মদ জব্দ করা হয়।

র‌্যাবের মিডিয়া পরিচালক খন্দকার আল মঈন বলেন, এই মাদকের কারণে সেবনকারী নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এটি একটি হ্যালোসিনেশন ড্রাগ।’

তিনি বলেন, ‘একইসঙ্গে মাদকটি গ্রহণের কারণে অনিদ্রা, ক্ষুধামন্দাসহ নানা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। গ্রেফতারকৃতরা সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপে এটি বিক্রি করতো।

তিনি আরও বলেন, ‘‘ গ্রেফতার অর্ণব গত মে মাসে কানাডা থেকে ‘ম্যাজিক মাশরুমের’ ৩০টি বার দেশে নিয়ে আসে। পরে এটা বিক্রি করে।’’

তিনি বলেন, ‘আমরা জানতে পেরেছি, এ ভয়ংকর মাদকের এক-একটি বার ২৫ হাজার টাকা  করে বিক্রি করা হতো।’

/এমএইচজে/এমএস/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম