সেনাবাহিনী-সন্ত্রাসী গুলিবিনিময়, আটক ৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২১, ১৭:০০আপডেট : ০৯ জুলাই ২০২১, ২০:০২

অভিযানের সময় সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর টহল দলের গুলিবিনিময়ের পর অস্ত্রসহ চার সন্ত্রাসীকে আটক করেছেন সেনা সদস্যরা। শুক্রবার (৯ জুলাই) খাগড়াছড়ির ছনখোলা ও সিন্দুকছড়ি এলাকায় এ গুলিবিনিমযয়ের ঘটনা ঘটে।

সেনাবাহিনীর স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (৯ জুলাই) রাত একটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল খাগড়াছড়ির ছনখোলা পাড়া ও সিন্দুকছড়ি এলাকায় অভিযান চালিয়ে ইউপিডিএফ (প্রসীত) দলের চার সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করে। আটক সন্ত্রাসীরা হচ্ছে— মানিকছড়ির দুর্জয় চাকমা (৩২), অংথই মারমা (২২), কংচাই মারমা (১৯ বছর) এবং চাইলা মারমা (১৯)। 

ইউপিডিএফ (প্রসীত) দলের সন্ত্রাসীরা অস্ত্র দেখিয়ে স্থানীয়দের কাছ থেকে চাঁদা আদায় করছিল। এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা সেনাবাহিনীর টহল দলকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। জবাবে সেনাবাহিনীর টহল দল সন্ত্রাসীদের গুলির পাল্টা জবাব দেয়। পরে আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ইউপিডিএফ (প্রসীত) চার সন্ত্রাসীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুইটি আগ্নেয়াস্ত্র, ছয়টি মোবাইল ফোন, নগদ টাকা এবং চাঁদা আদায়ের বিপুল সংখ্যক রশিদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের ব্যাপারে আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে সেনাবাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ