লকডাউন বাস্তবায়নে রাজধানীতে আরও ৬০৪ জন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০২১, ১৮:৩৬আপডেট : ১২ জুলাই ২০২১, ১৮:৩৬

কঠোর লকডাউনের মধ্যে বিধিনিষেধ অমান্য করার অভিযোগে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আরও ৬০৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি। ডিএমপির ৫১টি থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে সোমবার (১২ জুলাই) তাদের গ্রেফতার করা হয়।

আজ কঠোর লকডাউনের ১২তম দিন চলছে।

সোমবার বিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখারুল ইসলাম এ সব তথ্য জানান। তিনি বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৬৮ জনকে ২ লাখ ৬৩ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ডিএমপি ট্রাফিক বিভাগ ৭২৭ গাড়িকে ১৫ লাখ ৬২ হাজার টাকা জরিমানা করেছে।’

লকডাউনের আদেশ অমান্য করে অযৌক্তিক কারণে বাইরে বের হওয়ার অভিযোগে গত ১১ দিনে ডিএমপি এলাকায় ৭ হাজার ২৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

/আরটি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের