গ্রাম পুলিশকে অগ্রাধিকারভিত্তিতে টিকা দিতে আইনি নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০২১, ১৯:২৩আপডেট : ১৩ জুলাই ২০২১, ১৯:৩৪

জীবন বাজি রেখে করোনা প্রতিরোধ, আক্রান্তদের শনাক্ত, কোয়ারেন্টিন নিশ্চিতকরণসহ মৃত্যুবরণকারীদের দাফনে স্থানীয় প্রশাসনের সঙ্গে দিনরাত কাজ করা গ্রাম পুলিশ সদস্যদের অগ্রাধিকারভিত্তিতে টিকা দিতে সংশ্লিষ্টদের প্রতি একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এবং আইইডিসিআর পরিচালককে এ নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) ই-মেইলে সংশ্লিষ্টদের প্রতি নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব ও ব্যারিস্টার মোহাম্মদ কাউছার।

রাজবাড়ীর আলীপুর ইউনিয়নের গ্রাম পুলিশ বাহিনীর দফাদার উজ্জ্বল খান, মাদারীপুর জেলার কালকিনি থানার রমজানপুর ইউনিয়নের মহল্লাদার সাইদুল দেওয়ান এবং রাজবাড়ী জেলা সদর উপজেলার খানখানাপুর ইউনিয়ন পরিষদের দফাদার মজিবর রহমানের পক্ষে আইনজীবীরা এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়েছে, মরণঘাতী করোনা মহামারিতে সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর প্রায় ৪৬ হাজার সদস্য ২০২০ সালের মার্চ থেকে নিজেদের জীবন বাজি রেখে গ্রামগঞ্জে করোনা মহামারি প্রতিরোধে এবং আক্রান্ত ব্যক্তিদের শনাক্তকরণ, কোয়ারেন্টিন নিশ্চিতকরণ, করোনায় মৃত্যুবরণকারী ব্যক্তিদের দাফন করা, সরকার ঘোষিত লকডাউন কার্যকর করা এবং অন্যান্য সেবা প্রদান করার জন্য পুলিশ বাহিনী এবং উপজেলা প্রশাসনের সঙ্গে কাজ করে যাচ্ছে। এরই মধ্যে অনেক গ্রাম পুলিশ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এখনও অনেক গ্রাম পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়ে বাড়িতে এবং হাসপাতালে চিকিৎসাধীন। অতি সম্প্রতি প্রত্যেক বিভাগীয় কমিশনার নোটিশ জারি করে প্রত্যেক উপজেলায় কমিটি করার জন্য নির্দেশ দিয়েছেন এবং উক্ত কমিটিতে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন। এমন পরিস্থিতিতে পুলিশ এবং প্রশাসনসহ সেবা প্রদানকারী সংগঠনের মতোই গ্রাম পুলিশ বাহিনীর প্রত্যেক সদস্য করোনা আক্রান্তের চরম ঝুঁকি নিয়ে দেশের সেবা করে যাচ্ছেন।

এতে আরও বলা, অথচ অত্যন্ত দুঃখের বিষয় সরকারের নির্ধারিত করোনো ভ্যাকসিন রেজিস্ট্রেশনের সুরক্ষা অ্যাপে অগ্রাধিকার ভিত্তিতে নিবন্ধন করার জন্য গ্রাম পুলিশ বাহিনীর জন্য কোনও সুযোগ রাখা হয়নি। এছাড়া করোনাকালীন ডিউটি করার জন্য তাদের কোনও ধরনের সুরক্ষা সরঞ্জামাদি প্রদান করা হয় না। অন্যান্য পুলিশ বাহিনী, প্রশাসনের কর্মকর্তা এবং সেবাপ্রদানকারীদের মতোই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর প্রত্যেক সদস্যের অগ্রাধিকারভিত্তিতে করোনা টিকা পাওয়ার অধিকার রয়েছে। এই অধিকার সংবিধান স্বীকৃত একটি মৌলিক অধিকার। অন্যান্য সেবা প্রদানকারীদের অগ্রাধিকারভিত্তিতে টিকা দেওয়ার ব্যবস্থা রয়েছে। সেখানে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের অন্তর্ভুক্ত না করা একটি নিপীড়নমূলক, বৈষম্যমূলক এবং তাদের জীবন ধারণের মৌলিক অধিকারের পরিপন্থী। গ্রাম পুলিশ বাহিনীর প্রত্যেক সদস্যকে অগ্রাধিকার ভিত্তিতে টিকা প্রদানের জন্য সুরক্ষা অ্যাপে সুযোগ করে দেওয়া সরকারের অন্যতম দায়িত্ব।

তাই নোটিশ পাওয়ার পর অবিলম্বে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের অগ্রাধিকারভিত্তিতে করোনার টিকা প্রদান এবং তাদের দায়িত্ব পালনের জন্য সুরক্ষা সামগ্রী প্রদান করার অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

 

/বিআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের