বিষাক্ত কেমিক্যাল দিয়ে নকল কোকাকোলা তৈরি, গ্রেফতার ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০২১, ২০:৫৫আপডেট : ১৩ জুলাই ২০২১, ২০:৫৫

নিম্নমানের বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করে প্রাণ, কোকাকোলা, আকিজ কোম্পানির কোমল পানীয় তৈরি ও বাজারজাত করার অপরাধে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি।

মঙ্গলবার (১৩ জুলাই) বিকালে সিআইডি ঢাকা মেট্রো-পশ্চিম টিমের এএসপি রতন কৃষ্ণ বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১২ জুলাই) দুপুরে কামরাঙ্গীরচর থানার পশ্চিম মোমিনবাগের একটি বাড়িতে অভিযান চালিয়ে  বিভিন্ন নামিদামি কোম্পানির পণ্য নকল ও ভেজাল করে উৎপাদনের অভিযোগে একটি চক্রকে গ্রেফতার করা হয়।

. গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো— মো. মিরাজ হোসেন (২৩) ও মো. আল আমিন (১৯)। এছাড়া মো. জাহাঙ্গীর (৩৮) নামে আরেক আসামি পলাতক রয়েছে।

রতন কৃষ্ণ বলেন, ‘চক্রটি প্রাণ কোম্পানির নকল কোমল পানীয় রোবো আইস  ললি, কোকাকোলা কোম্পানির নকল কোমল পানীয় কোকাকোলা আইস ললি, আকিজ কোম্পানির নকল স্পিড আইস ললিতে নিম্নমানের বিষাক্ত ক্যামিক্যাল ব্যবহার ও প্রস্তুত করে রাজধানীর চকবাজারসহ বিভিন্ন দোকানে সরবরাহ করে আসছে।’

এএসপি বলেন,  ‘পরে চকবাজারের দোকানগুলো থেকে সারাদেশে বিক্রির উদ্দেশ্যে পাইকারিভাবে সরবরাহ করা হয় এসব নকল পণ্য।’

তিনি বলেন, ‘প্রাণ, কোকাকোলা ও আকিজ কোম্পানির লোগো ব্যবহার করে নকল ও ভেজাল পণ্য প্রস্তুত করে তারা একদিকে যেমন ওইসব কোম্পানির ভাবমূর্তি নষ্ট করছে, অপরদিকে এ সকল ভেজাল ও নিম্নমানের কোমল পানীয়  মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। সাধারণত শিশুরা এসব পণ্যের প্রতি আকৃষ্ট থাকে বলে জানান তিনি।

এএসপি রতন কৃষ্ণ বলেন,  ‘এসব ভেজাল পণ্য পান করলে ক্যান্সারসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। আসামিরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কোম্পানির পণ্য নকল করছে। তাদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় মামলা হয়েছে।’

 

/এআরআর/এপিএইচ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান