বাসাবাড়িতে চুরি করতে গৃহকর্মী নিয়োগ!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২১, ১৪:২৪আপডেট : ২৫ জুলাই ২০২১, ১৪:৩১

রাজধানীর বিভিন্ন বাসাবাড়িতে চুরির জন্য টার্গেট করে গৃহকর্মী সরবরাহ করে থাকে একটি চক্র। চক্রটির সরবরাহকৃত গৃহকর্মী নিয়োগের কয়েকদিনের মাথায় পরিকল্পনা অনুযায়ী, তারা ওইসব বাসায় চুরি করে এবং পালিয়ে যায়।

এমনই একটি  চক্রের সদস্যদের গ্রেফতারের পর রবিবার (২৫ জুলাই) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে যুগ্ম কমিশনার (ডিবি) মাহবুবুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

গত শুক্রবার (২৩ জুলাই) রামপুরার হাইস্কুল গলির একটি বাসা থেকে সোনার চেইন, চুড়ি, আংটিসহ নগদ কিছু টাকা চুরি হয়। এই ঘটনার পরদিন গৃহকর্তা রামপুরা থানায় একটি মামলা করেন।মামলাটির ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা রমনা বিভাগ। বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে স্বল্প সময়ের মধ্যে ডিবি রমনা বিভাগের ‘অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম’ কুমিল্লার লাকসাম থেকে গৃহকর্মী নুপুর আক্তারকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে  চুরি হওয়া ১টি সোনার চুড়ি, একটি সোনার আংটি ও নগদ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

উদ্ধার করা টাকা ও স্বর্ণালংকার মাহবুবুল আলম বলেন, ‘একটি অসাধু চক্র ঢাকা শহরের বিভিন্ন বাসাবাড়িতে গৃহকর্মীর ছদ্মবেশে তাদের লোকদের নিয়োগ করে। পরে সুযোগ বুঝে তাদের পাঠানো গৃহকর্মী ওই বাসার স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। এ চক্রের অপর সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।’

যুগ্ম কমিশনার  মাহবুব আলম  আরও  বলেন, গৃহকর্মীদের কাজে নিয়োগের আগে তার জাতীয় পরিচয়পত্র সংগ্রহ,বাড়ির ঠিকানা নিশ্চিত হতে হবে।’

প্রয়োজনে থানা পুলিশের সহায়তা নেওয়া এবং তার তথ্য পুলিশের সিআইএমএস-এ অন্তর্ভুক্তির জন্য সম্মানিত মহানগরবাসীকে অনুরোধ করেন গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।

/এআরআর/এপিএইচ/
সম্পর্কিত
মিরপুরে ‘ছিনতাই চক্রের’ ৪ সদস্য হাতেনাতে গ্রেফতার
গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
ভারতের থানায় তরুণীর অভিযোগ, জামালপুরে কলেজছাত্র গ্রেফতার
সর্বশেষ খবর
খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পিপার স্প্রে: জগলুল পাশা ৭ দিনের রিমান্ডে 
খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পিপার স্প্রে: জগলুল পাশা ৭ দিনের রিমান্ডে 
কিংসের ওপর ফিফার ১২তম নিষেধাজ্ঞা, অনিশ্চিত দলবদল
কিংসের ওপর ফিফার ১২তম নিষেধাজ্ঞা, অনিশ্চিত দলবদল
৫২-তেও ফিট বলিউড তারকা কাজল, জানালেন তারুণ্য ধরে রাখার মন্ত্র
৫২-তেও ফিট বলিউড তারকা কাজল, জানালেন তারুণ্য ধরে রাখার মন্ত্র
বাবার মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত করলেন ডা. জুবাইদা রহমান
বাবার মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত করলেন ডা. জুবাইদা রহমান
সর্বাধিক পঠিত
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
কোন ডালে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি
কোন ডালে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি
বিশ্বকাপে স্পেন-আর্জেন্টিনাকে আটকে দেওয়া সেই ভোজিনিয়ার অবশেষে স্বপ্নপূরণ
বিশ্বকাপে স্পেন-আর্জেন্টিনাকে আটকে দেওয়া সেই ভোজিনিয়ার অবশেষে স্বপ্নপূরণ