চাঁদা দাবি করে প্রতিবন্ধীর দোকান বন্ধের অভিযোগ, পুলিশের উদ্যোগে ফের চালু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২১, ১৬:৩০আপডেট : ২৫ জুলাই ২০২১, ১৬:৪৫

চট্টগ্রামের হাটহাজারী এলাকার এক প্রতিবন্ধী যুবকের কাছে চাঁদা দাবি করে তার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের অভিযোগের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার পর পুলিশ উদ্যোগী হয়ে ব্যবস্থা নিয়েছে।

রবিবার (২৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ সদর দফতরের মি‌ডিয়া অ্যান্ড পাব‌লিক রি‌লেশন্স উইং‌।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এরশাদ নামের এক যুবক শারীরিকভাবে প্রতিবন্ধী। বাড়ির পাশেই মোবাইল মেরামতের ছোট্ট একটি দোকান রয়েছে তার। এই আয় দিয়েই চলে তার সংসার। তার দাবি, সম্প্রতি তার দোকান থেকে চাঁদা চাওয়া হয়েছে। চাঁদা না দিলে দোকান খুলতে দেওয়া হবে না। চাঁদা না দেওয়ায় এক পর্যায়ে বন্ধও করে দেওয়া হয় তার দোকান। এমন পরিস্থিতিতে, সে তার অসহায়ত্বের কথা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও আপলোড করে।

এরপর হাটহাজারী থেকে এক ব্যক্তি পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংকে জানায় বিষয়টি। ভিডিওটি হাটহাজারী থানার ওসি মো. রফিকুল ইসলামকে পাঠিয়ে তদন্ত করে ভুক্তভোগী যুবক এরশাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা পেয়ে ওসি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনাস্থল হাটহাজারী থানার মির্জাপুর ইউনিয়নের ওবায়দুল্লাহ নগরের বার্মা কলোনি। প্রাথমিক তদন্তে জানা যায়, এলাকায় দু’টি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব রয়েছে। শারীরিকভাবে প্রতিবন্ধী যুবক এরশাদকে একটি পক্ষ ব্যবহার করেছে এবং ‌সেই প‌ক্ষের প‌রিকল্পনা অনুযায়ী অপর পক্ষ‌কে চা‌পে ফেল‌তে ইচ্ছা ক‌রেই দোকান বন্ধ রাখা হ‌য়ে‌ছে ব‌লে দাবি র‌য়ে‌ছে।

এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যানসহ অন্যান্য জনপ্রতিনিধি এবং ক‌থিত উভয় প‌ক্ষের লোকজন ও স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। এ বিষ‌য়ে তদন্ত অব্যাহত র‌য়ে‌ছে। তারপরও এরশাদকে সঙ্গে নিয়ে স্থানীয় মানুষের উপস্থিতিতে তার দোকান খুলে দিয়েছে পুলিশ। ভবিষ্যতে তার যে কোনো বৈধ ব্যবসায় বা কাজে কেউ বাধা দিলে পুলিশ কঠোর ব্যবস্থা নিবে বলে উপস্থিত সকলকে জানানো হয়। এরশাদের ব্যবসা চালু রাখা ও চাঁদাবাজিসহ যে কোনও প্রকার বাধার ক্ষেত্রে তার পাশে থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

/জেইউ/এমএস/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম