আল্লাহর দলের সেকেন্ড ইন কমান্ড কামালের জামিন স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২১, ২১:৩৫আপডেট : ২৭ জুলাই ২০২১, ২১:৩৫

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের সেকেন্ড ইন কমান্ড (সহ অধিনায়ক) শেখ কামাল হোসেনকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (২৭ জুলাই) বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের সেকেন্ড ইন কমান্ড  শেখ কামাল হোসেন, দলের মামলা ও কারা দফতর বিষয়ক নির্বাহী সোহেল রানা, গাজীপুরের বিভাগীয় নায়ক রবি আহমেদ পাপ্পু, দাওয়াহ্ দফতরের প্রধান খালেকুজ্জামান, মামলা ও কারা দফতর বিষয়ক সহযোগী মনিরুজ্জামান ওরফে মিলনকে গ্রেফতার করা হয়।

রাজধানীর ফার্মগেট ও মোহাম্মদপুর এলাকা থেকে পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয় বলে ৪ ফেব্রুয়ারি সাংবাদিকদের জানান, এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) এর এসপি (মিডিয়া) মোহাম্মদ আসলাম খান।

জানা গেছে, ফার্মগেট ও তেজতুরি বাজার সংলগ্ন প্যাসিফিক হোমস টাওয়ারের নিচতলা থেকে জঙ্গি সংগঠনটির সহ-অধিনায়ক কামাল ও নির্বাহী সোহেলকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যানুসারে, মোহাম্মদপুরের কাটাসুর এলাকার শেরে বাংলা রোডে অভিযান চালিয়ে  অন্য ৩ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২টি মোবাইল ফোন, ভিসা কার্ড ও কারাবন্দিদের টাকা প্রদানের স্লিপ এবং  নগদ ৩৭ হাজার টাকা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

ওই মামলায় শেখ কামালকে হাইকোর্ট জামিন দেন। পরে সেই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন জানান রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

 

/বিআই/ এপিএইচ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের