৩৯তম বিসিএস থেকে নিয়োগ চেয়ে হাইকোর্টে আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০২১, ১৭:০৯আপডেট : ২৯ জুলাই ২০২১, ১৭:১০

২০১৮ সালে অনুষ্ঠিত ৩৯তম বিসিএস (বিশেষ)- এ উত্তীর্ণদের মধ্য থেকে চিকিৎসক নিয়োগের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) ৩৯তম বিসিএসে উত্তীর্ণ চিকিৎসক ডা. রাফা মো. নুরুল ইসলামসহ ১ হাজার ৩৬০ জন শিক্ষার্থীর পক্ষে এ আবেদন করা হয় বলে নিশ্চিত করেছেন আইনজীবী মশিহুর রহমান। তিনি বলেন, আবেদনটির ওপর বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আগামী সপ্তাহে শুনানি হতে পারে। তাদের পক্ষে সিনিয়র আইনজীবী মো. ইউসুফ হোসেন হুমায়ুন শুনানিতে অংশগ্রহণ করবেন।

এর আগে ২০১৮ সালে ৩৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে সহকারী সার্জন পদে ১৩ হাজার ২১৯ চিকিৎসক তালিকাভুক্ত হন। এর মধ্য থেকে প্রথম দফায় ৪ হাজার ৫৪২ জন চিকিৎসককে স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ দেয় সরকার। তখন বলা হয়- এরা উভয় পরীক্ষায় কৃতকার্য হলেও শূন্যপদ না থাকার কারণে তাদের নিয়োগের বিষয়ে সুপারিশ করা গেলো না। পরবর্তীতে নিয়োগের রিকুইজিশন পাওয়া গেলে নন ক্যাডার হিসেবে বিধি-বিধান অনুসরণ করে নিয়োগ দেওয়া হবে। এরপর ২০২০ সালে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়া তখন আরও ২ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। তবে আরও বাকি থাকেন প্রায় সাড়ে ৬ হাজার চিকিৎসক।

তবে সম্প্রতি নতুন করে ৪ হাজার চিকিৎসক নিয়োগের ঘোষণা দিয়েছে সরকার। বলা হয়েছে, নতুন এ নিয়োগ ৪২তম বিসিএস (বিশেষ) এ উত্তীর্ণদের মধ্য থেকে নেওয়া হবে। এ কারণেই হাইকোর্টে আবেদন জানানো হয়েছে। আবেদনে ৩৯ তম বিসিএসে (বিশেষ) উত্তীর্ণ তালিকাভুক্ত সাড়ে ৬ হাজার চিকিৎসক থেকে নিয়োগের নির্দেশনা চাওয়া হয়েছে।

/বিআই/এমআর/
সম্পর্কিত
২৭তম বিসিএস: আরও ৯৬ প্রার্থীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন
বিসিএস পরীক্ষার সিলেবাস পরিবর্তন করা হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছাতে আল্টিমেটাম
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান