হেলেনা জাহাঙ্গীরের আইপি টিভির কার্যালয়ে র‌্যাবের অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২১, ০৮:৩০আপডেট : ৩০ জুলাই ২০২১, ০৮:৪১

আওয়ামী লীগের উপকমিটি থেকে অব্যাহতি পাওয়া মহিলা বিষয়ক সম্পাদক হেলেনা জাহাঙ্গীরের মালিকানাধীন আইপি টিভি জয়যাত্রা টেলিভিশন ও জয়যাত্রা ফাউন্ডেশনের কার্যালয়ে অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার (২৯ জুলাই) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর মিরপুর ১১ নম্বরে জয়যাত্রার কার্যালয়ে যায় র‌্যাব। এর আগে গুলশানের বাসায় অভিযান চালিয়ে আটক করা হয় ব্যবসায়ী হেলেনাকে।

আজ শুক্রবার (৩০ জুলাই) ভোর ৪টা পর্যন্ত চলা সেই অভিযানের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ। অভিযান শেষে তিনি সংবাদিকদের বলেন, অভিযান পরিচালনার সময় আইপিটিভি জয়যাত্রা টেলিভিশন নামক চ্যানেলটির কোন বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তদন্ত করে যদি বৈধ কাগজপত্র না পাওয়া যায় তাহলে চ্যানেলটি বন্ধ করে দেওয়া হবে বলে জানান তিনি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, এই ভবনটিতে জয়যাত্রা ফাউন্ডেশন এবং জয়যাত্রা টেলিভিশন নামে দুটি প্রতিষ্ঠানের অফিস আমরা পেয়েছি। সম্প্রচার চ্যানেল হিসেবে যেসব সেটআপ থাকা দরকার তার সব কিছুই এখানে রয়েছে। অভিযোগ রয়েছে, জয়যাত্রা টেলিভিশন এর মাধ্যমে দেশে এবং দেশের বাইরে প্রতিনিধি নিয়োগের নামে অর্থ আদায় করে নিয়েছেন হেলেনা জাহাঙ্গীর। এসব বিষয় আমরা খতিয়ে দেখছি। তদন্তের পর তার দুই প্রতিষ্ঠান জয়যাত্রা ফাউন্ডেশন ও আইপি জয়যাত্রা টেলিভিশনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

হেলেনা জাহাঙ্গীরকে আটকের আগে গুলশান ২ নম্বরে তার নিজস্ব ভবনে বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত সাড়ে ৮টা থেকে প্রায় ৪ ঘণ্টা অভিযান চলে। এ সময় তার বাসা থেকে মদ, ওয়াকি টকি, ক্যাসিনো সরঞ্জাম ও হরিণের চামড়া উদ্ধার করে র‌্যাব। অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

আরও পড়ুন:

হেলেনা জাহাঙ্গীর আটক

/আরটি/ ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের