জাতীয় শোক দিবসে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ আইজিপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০২১, ১৯:৩৬আপডেট : ০২ আগস্ট ২০২১, ২০:৪১

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের সব ইউনিটের প্রধানকে নির্দেশ দিয়েছেন আইজিপি ড. বেনজীর আহমেদ। একইসঙ্গে যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক অনুষ্ঠানগুলো আয়োজন করা হচ্ছে কিনা, তা খেয়াল রাখারও নির্দেশ দেন তিনি।

সোমবার (২ আগস্ট) বিকালে পুলিশ সদর দফতর থেকে ভার্চুয়ালি সব মেট্রোপলিটন, রেঞ্জ ও জেলার পুলিশ সুপারদের এ নির্দেশনা দেওয়া হয়।

আইজিপি বলেন, ‘আগস্ট আমাদের শো‌কের মাস। এ মাসে বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। রাষ্ট্র ও সরকারবিরোধী অনেক কার্যক্রম চালানো হয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা হয়েছে। ১৭ আগস্ট জেএমবি দেশের ৬৩টি জেলায় সিরিজ বোমা হামলা চালিয়েছে। এজন্য আমাদের সতর্ক থাকতে হবে। সন্ত্রাসী কার্যক্রম, সর্বহারাদের অপতৎপরতা, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রোপাগান্ডা ইত্যাদি বিষয়ে অত্যন্ত সজাগ ও সতর্ক থাকতে হবে।’

আইজিপি বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। তিনি আবারও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘মাদকের সঙ্গে কোনও পুলিশ সদস্যের সম্পৃক্ততা প্রমাণিত হলে চাকরিচ্যুতিসহ তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আইজিপি আরও বলেন, ‘‘জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার একটি কার্যকর এবং জনপ্রিয় পদ্ধতি ‘বিট পুলিশিং’। ইতোমধ্যে ‘বিট পুলিশিং’ সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।’’ করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে বিট পুলিশিং চালু রাখার নির্দেশ দেন আইজিপি।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে পুলিশ সদস্যদের পাশাপা‌শি তাদের পরিবারের সদস্যদের টিকা গ্রহণ নি‌শ্চিত কর‌তে সং‌শ্লিষ্ট‌দের‌ নির্দেশনা দেন তিনি। পুলিশ সদস্যদের করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নিয়মিত ফোর্সকে ব্রিফ করতেও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেন আইজিপি।

তিনি বলেন, ‘বর্তমান অতিমারিতে জনগণের পাশে দাঁড়িয়ে মানবিক পুলিশে পরিণত হয়েছে বাংলাদেশ পুলিশ।’ মানুষের পাশে থেকে তাদের হৃদয় ও মন জয় করার এ সুযোগ কাজে লাগানোর কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

আইজিপি বলেন, ‘আমরা এমন একটি পুলিশ রেখে যেতে চাই, যাতে অবসরে গেলে পুলিশকে নিয়ে গর্ব করতে পারি। দেশের জনগণ গর্বভরে পুলিশের সেবা গ্রহণ করতে পারে।’

ড. বেনজীর আহমেদ বলেন, ‘বর্তমানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে। ডেঙ্গু প্রতিরোধে পুলিশের সব স্থাপনা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।’

এ সময় পুলিশ সদর দফতরের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

 

/জেইউ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
জঙ্গল সলিমপুর যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি
ঈদযাত্রা: মহাসড়ক পরিদর্শনে আইজিপি
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ নিরলসভাবে কাজ করছে: আইজিপি
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী