ব্যাংক এশিয়ার দুই কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০২১, ২২:৩৩আপডেট : ০৪ আগস্ট ২০২১, ২২:৩৩

ব্যাংক এশিয়ার চট্টগ্রামের দুই কর্মকর্তাসহ পাঁচ জনের বিরুদ্ধে প্রতারণা করে প্রায় ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। আসামিরা হলেন— ব্যাংক এশিয়া  চট্টগ্রামের ডবলমুরিং শাখার সিনিয়র অফিসার এহতেশাম উদ্দিন জাহান আনসারী (৩৮), ফাস্ট অ্যাসিস্ট্যান্ট

ভাইস প্রেসিডেন্ট ইফতেখার উদ্দিন আহমেদ (৪৭), পিঅ্যান্ড আর ট্রেডার্সের  মালিক ইসলাম

উদ্দিন জাহান আনসারী (৪০), রিজমেরিন এন্টারপ্রাইজের  মালিক এমদাদুল হাসান (৫৯) এবং উন-সেভেন সিজ বিডির মালিক তারেকুজ্জামান (২৮)।

বুধবার (৪ আগস্ট) দুনীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক ফজলুল বারী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) আরিফ সাদিক বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, আসামিরা পারস্পরিক যোগসাজশে ২০১৯ সালের  ১৬ জুন থেকে ২০২১ সালের পাঁচ জানুয়ারি পর্যন্ত ১২২টি লেনদেনের মাধ্যমে এক্সপোর্ট প্রোসিডস, রেমিটেন্স, ফরেন ব্যাংক গ্যারান্টি কনফার্মেশন চার্জ, অব্যবহৃত ফরেন ব্যাংক গ্যারান্টি ক্লেইম সেটলমেন্ট, এলসি পেমেন্টের অতিরিক্ত অর্থ ও এফসি ডরম্যান্ট অ্যাকাউন্টের মোট ১১ কোটি ৯৩ লাখ ৫ হাজার ৪২১ টাকা আত্মস্ৎ করেছেন। তারা এই টাকা প্রকৃত বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে স্থানান্তর না করে প্রতারণা ও জাল জালিয়াতির মাধ্যমে তাদের সুবিধা/মর্জিমাফিক ৩টি হিসাবে ক্ষমতার অপব্যবহার পূর্বক নিয়মবহির্ভূতভাবে স্থানান্তর, হস্তান্তর এবং রূপান্তরের মাধ্যমে আত্মসাত করেছেন।

দুদক জানায়, আসামিদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং

১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনে  অভিযোগ আনা হয়েছে।

/এনএল/এপিএইচ/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
প্রেসিডেন্ট রিসোর্টের এমডিসহ দু’জনের আয়কর নথি জব্দের আদেশ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম