পরীমণি-হেলেনার মামলায় জড়িত প্রভাবশালীদের ছাড় নেই: সিআইডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২১, ১৪:২১আপডেট : ০৭ আগস্ট ২০২১, ১৫:০৩

চলচ্চিত্র অভিনেত্রী পরীমণি ও আওয়ামী লীগের উপকমিটি থেকে অব্যাহতি পাওয়া ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের মামলা তদন্ত করতে গিয়ে কোনও ক্ষমতাধর ব্যক্তির নাম আসলেও তাদের কোনও ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে সিআইডি। সংস্থাটি বলছে, জড়িত সবার বিরুদ্ধেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আজ শনিবার (৭ আগস্ট) দুপুরে মালিবাগ সিআইডি কার্যালয়ে সংস্থাটির অতিরিক্ত ডিআইজি ওমর ফারুক সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, গতকালই শুক্রবার (৬ আগস্ট) চিত্রনায়িকা পরীমণি, ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর, কথিত প্রযোজক রাজ, মডেল পিয়াসা ও মৌয়ের সাতটি মামলা আমাদের (সিআইডি) কাছে হস্তান্তর হয়েছে। আসামিদের আমরা পেয়েছি। তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা তদন্ত শুরু করেছি, তদন্ত পরবর্তী যে কোনও বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করবো। আপনারা নিশ্চিত থাকতে পারেন, আইনের মধ্যে থেকেই মামলা তদন্ত করবে সিআইডি, সুষ্ঠুভাবে তদন্ত কাজ সম্পন্ন হবে।

এসব ঘটনায় যারা সত্যিকারভাবে দোষী সিআইডি তাদের খুঁজে বের করতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মামলার তদন্তে কোনও তদন্তকারী কর্মকর্তার সংশ্লিষ্টতা পাওয়া গেলে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে সিআইডির এই কর্মকর্তা বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। সে তদন্তকারী কর্মকর্তা হোক বা যে কেউ হোক। আমরা চাই নিরপেক্ষভাবে তদন্ত করে, সত্য ঘটনা উদ্ঘাটন করতে।

এসব ঘটনার পেছনে যারা জড়িত আমরা তদন্তের মাধ্যমে তাদের খুঁজে বের করবো‌, তারা যত ক্ষমতাধরই হোক না কেন, বলেন সিআইডির অতিরিক্ত ডিআইজি ওমর ফারুক।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
অসুস্থ থাকায় মামলার জেরায় ৬ মাস সময় পেলেন পরীমণি
চঞ্চল-পরীকে নিয়ে ‘শাস্তি’ গল্পের সাম্প্রতিক রূপ
২২ বছর পর সিনেমায় ‘শাস্তি’
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম