রবিবার থেকে ১২টি বেঞ্চে চলবে হাইকোর্টের বিচার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২১, ১৫:৫০আপডেট : ০৭ আগস্ট ২০২১, ১৫:৫০

করোনা পরিস্থিতিতে কঠোর বিধিনিষেধ চলার মধ্যেই বিচারপ্রার্থী ও আইনজীবীদের সুবিধার্থে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ১২টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। ফলে দীর্ঘদিন ধরে দুই কিংবা তিনটি বেঞ্চে সীমিত পরিসরে চলা বিচার কার্যক্রম আগামীকাল রবিবার (৮ আগস্ট) থেকে ১২টি বেঞ্চে চলবে।

শনিবার (৭ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশনাক্রমে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ রোধকল্পে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে আগামী রবিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকাল সোয়া ৪টা পর্যন্ত ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য বেঞ্চ গঠন করা হলো।

বেঞ্চগুলো হলো- বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে ফৌজদারি বেঞ্চ, বিচারপতি মো. রইস উদ্দিন ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর সমন্বয়ে ফৌজদারি বেঞ্চ, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে ফৌজদারি বেঞ্চ, বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে রিট বেঞ্চ এবং বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে রিট ও ফৌজদারি-দুদক মামলার বেঞ্চ।

এছাড়াও বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে দেওয়ানি বেঞ্চ, বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে রিট বেঞ্চ, বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম. জাহিদ সারওয়ারের সমন্বয়ে ফৌজদারি বেঞ্চ, বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে কোম্পানি ও অ্যাডমিরালিটি সংক্রান্ত মামলার বেঞ্চ, বিচারপতি মাহমুদুল হকের নেতৃত্বে একক দেওয়ানি বেঞ্চ এবং বিচারপতি মো. সেলিমের নেতৃত্বে ফৌজদারি মামলার বেঞ্চে বিচার কার্যক্রম চলবে।

/বিআই/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী