আইডিয়াল স্কুলের অফিস সহকারী আতিকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০২১, ১৪:৩৮আপডেট : ০৮ আগস্ট ২০২১, ১৪:৩৮

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অফিস সহকারী কাম উপ-সহকারী প্রকৌশলী আতিকুর রহমান খানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। দুর্নীতি দমন কমিশনের এক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রবিবার (৮ আগস্ট) মহানগর দায়রা জজ ইমরুল কায়েস এই আদেশ জারি করেন। আতিকুর রহমান খানের বিরুদ্ধে সম্প্রতি অনুসন্ধান শুরু করেছে দুদক। দুদক ও আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্প্রতি বাংলা ট্রিবিউনে আতিকুর রহমান খানের বিরুদ্ধে ‘বেতন পান ৩০ হাজার, ব্যাংকে লেনদেন শত কোটি টাকা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ভর্তি বাণিজ্য করে একজন অফিস সহকারী শত কোটি টাকার মালিক হওয়ায় বিষয়টি নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। এর পরিপ্রেক্ষিতেই গত ১ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় থেকে আতিকুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশন ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কাছে চিঠি পাঠায়। ওই চিঠির প্রেক্ষিতে দুদক একটি অনুসন্ধান টিম গঠন করে।

সংশ্লিষ্ট একজন কমকর্তা জানান, মতিঝিল আইডিয়াল স্কুলের তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়েও ভর্তি বানিজ্য সিন্ডিকেটের পুরোটাই তিনি নিয়ন্ত্রণ করতেন। প্রতি বছর অবৈধভাবে ও অর্থের বিনিময়ে ভর্তি করিয়ে কোটি কোটি টাকা আয় করেছেন তিনি। ঢাকায় তার একাধিক বাড়ি-গাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানসহ ব্যাংকে কোটি কোটি টাকা গচ্ছিত করে রেখেছেন তিনি।

/এনএল/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের