ভিকারুননিসায় ১৯ যমজ শিশুর ভর্তি নিতে হাইকোর্টের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২১, ১৫:৩৯আপডেট : ১০ আগস্ট ২০২১, ১৬:৩৮

ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজে ২০২১ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ১৯টি পরিবারের ১৯ যমজ (৩৮ জন) শিশুকে ভর্তি নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১০ আগস্ট) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার তাসমিয়া প্রধান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

রিটের শুনানিতে ব্যারিস্টার তাসমিয়া প্রধান আদালতকে বলেন, যমজ শিশুদের সুস্থ মানসিক বৃদ্ধি ও বিকাশের জন্য একসঙ্গে থাকাটা জরুরি। তাদের চাওয়া-পাওয়া প্রায় একই রকম। আমার নিজেরও যমজ বাচ্চা রয়েছে। আমি দেখেছি, তাদের যদি আলাদা কিছু দেওয়া হয় বা আলাদা পরিবেশে রাখা হয়, তারা এক ধরনের মানসিক সমস্যায় ভোগে। খারাপ প্রভাব পড়ে তাদের ওপর।

এর আগে ২০২১ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজে আবেদন জানায় ১৯ যমজ অর্থাৎ ৩৮ জন শিশু। এদের মধ্যে একজন লটারিতে ভর্তি হওয়ার সুযোগ পেলেও অন্যজন পায়নি। তাই যমজ সহোদর ১৯ শিশুকে ভর্তি করতে তাদের অভিভাবকদের পক্ষ থেকে স্কুল কর্তৃপক্ষ এবং শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন জানানো হয়। তবে এ বিষয়ে কোনও পদক্ষেপ গ্রহণ না করায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ ও যমজ শিশুদের ভর্তির নির্দেশনা চেয়ে গত ৮ আগস্ট প্রকৌশলী আবদুল্লাহ ও কবির মাহমুদসহ যমজ শিশুদের অভিভাবকদের পক্ষে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

/বিআই/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ