আশুলিয়ায় অধ্যক্ষের খণ্ডিত লাশ উদ্ধার: দুই আসামির স্বীকারোক্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২১, ২১:০৪আপডেট : ১০ আগস্ট ২০২১, ২১:১২

সাভারের রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মণকে (৩৬) হত্যার অভিযোগে গ্রেফতার দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আসামিরা হলো- রবিউল ইসলাম রবি ও মো. আব্দুর রহিম বাদশা। অপর আসামি আবু মোতালেবের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১০ আগস্ট) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান শিকদারের আদালত এই আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা আসামিদেরকে আদালতে হাজির করেন। এসময় আসামি রবিউল ইসলাম ও আব্দুর রহিম বাদশা স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন। অন্যদিকে আসামি মোতালেবের সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত দুই আসামির জবানবন্দি রেকর্ড করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এসময় আদালত অপর আসামি মোতালেবের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় আশুলিয়ার জামগড়া এলাকায় ভাড়া বাসায় থেকে টিউশনি করিয়ে জীবিকা নির্বাহ করতেন অধ্যক্ষ মিন্টু। গত ১৩ জুলাই আশুলিয়ার জামগড়া এলাকার ওই ভাড়া বাসা থেকে নিখোঁজ হন তিনি। পরে ২২ জুলাই তার ভাই দীপক চন্দ্র বর্মণ বাদী হয়ে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

গত রবিবার (৮ আগস্ট) মধ্যরাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ঢাকার আব্দুল্লাহপুর, আশুলিয়া ও গাইবান্ধা থেকে তাদের গ্রেফতার করে র্যাব।র্যাব জানায়, কলেজের অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মণকে হত্যার পর লাশ টুকরা টুকরা করে স্কুলের মাঠে পুঁতে ফেলা হয়েছে, আর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে দূরের একটি ডোবায় ফেলা দেওয়া হয়।

আরও পড়ুন: আশুলিয়ায় নিখোঁজ অধ্যক্ষের খণ্ডিত লাশ উদ্ধার

/এমএইচজে/এমএস/
সম্পর্কিত
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
সাভার ট্যানারিতে ঢুকেছে ৫ লাখ কাঁচা চামড়া
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ