ই-জুডিশিয়ারি ও ই-কোর্ট রুম স্থাপনে অগ্রগতি জানতে চেয়েছেন হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০২১, ১৪:৫২আপডেট : ১১ আগস্ট ২০২১, ১৪:৫৫

দেশের আদালতগুলোতে ই-জুডিশিয়ারি ও ই-কোর্ট রুম স্থাপনের অগ্রগতির বিষয়ে জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী দুই মাসের মধ্যে আইন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত। পাশাপাশি এ মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২০ অক্টোবর দিন নির্ধারণ করা হয়েছে।

এক আবেদনের শুনানি নিয়ে বুধবার (১১ আগস্ট) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

এর আগে ২০১৯ সালের  ১১ ডিসেম্বর ই-জুডিশিয়ারি স্থাপনের নির্দেশনা চেয়ে আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া হাইকোর্টে রিট দায়ের করেন।

বিচারকার্য দ্রুত সম্পাদন ও বিচার প্রার্থীদের ভোগান্তি দূর করাসহ সংবিধানের ৩১, ৩২ এবং ৩৫ এর (৩) অনুচ্ছেদের চেতনার সাথে বিদ্যমান বিচার ব্যবস্থা সাংর্ঘষিক উল্লেখ করে এ রিট দায়ের করা হয়।

সে রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ২০২০ সালের ১৯ জানুয়ারি দেশের আদালতগুলোতে ই-জুডিশিয়ারি ও ই-কোর্ট রুম দ্রুত সময়ের মধ্যে স্থাপনের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। আইন সচিবসহ মোট ৯ জন বিবাদীকে এ রুলের জবাব দিতে বলা হয়েছিলো।

/বিআই/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ