১৬-ঊর্ধ্ব কেউ নিখোঁজ হলে সিটিটিসিকে জানানোর নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০২১, ২১:৩০আপডেট : ১৮ আগস্ট ২০২১, ২১:৩৫

১৬ বছরের ঊর্ধ্বে বয়স- এমন কেউ নিখোঁজ হওয়ার তথ্য পেলে সঙ্গে সঙ্গে ডিএমপির জঙ্গি প্রতিরোধ টিম কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটকে (সিটিটিসি) জানানোর জন্য সংশ্লিষ্ট থানা বা পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন কমিশনার মোহা. শফিকুল ইসলাম। বুধবার (১৮ আগস্ট) ডিএমপির সদর দফতরে মাসিক অপরাধ সভায় কমিশনার এই নির্দেশনা দেন।

তিনি সভায় ডিএমপির বিভিন্ন থানার ওসি ও ক্রাইম বিভাগের পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ষোল বছরের ঊর্ধ্বে কোনও ব্যক্তি বাসা থেকে নিখোঁজ হয়েছেন- এমন কোনও তথ্য পেলে কিংবা থানায় জিডি হলে তা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটকে (সিটিটিসি) জানাতে হবে।

আফগানিস্তানে তালেবান উত্থানে দেশের উগ্রবাদী ব্যক্তিরা পালিয়ে সেখানে যাওয়ার চেষ্টা করছেন- এমন গোয়েন্দা তথ্য ও আশঙ্কার মধ্যে ডিএমপি কমিশনার এই ঘোষণা দিলেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের জুন ও জুলাই মাসে অস্ত্র, মাদক, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ বিভিন্ন ক্যাটাগরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যকে পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।

বুধবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে ডিএমপি হেডকোয়ার্টার্সে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিমাসেই এ মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠদের পুরস্কৃত করা হয়।

সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, দেশে লকডাউনের বিধিনিষেধ শিথিল করায় পরিস্থিতি স্বাভাবিক হতে যাচ্ছে। আইন-শৃঙ্খলা যাতে অবনতি না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রকৃত অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। দায়িত্বপ্রাপ্ত সবাই নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। ঢাকা শহরের অপরাধ প্রতিরোধে সবাইকে আরও নিরলসভাবে কাজ করতে হবে।

/এআরআর/ইউএস/
সম্পর্কিত
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
ফাঁকা ঢাকার নিরাপত্তায় নজরদারি, ছুটি পাননি বেশিরভাগ পুলিশ
‘ঈদের জামাত ও ফাঁকা ঢাকায় থাকছে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা’
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের