বেতারের সাবেক মহাপরিচালকের দুর্নীতি অনুসন্ধান করবে দুদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০২১, ২১:৩৪আপডেট : ২০ আগস্ট ২০২১, ০০:০৫

বাংলাদেশ বেতারের সাবেক মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীলের অনিয়ম ও দুর্নীতির অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন-দুদক। সম্প্রতি কমিশনের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত  হয়েছে। দুদকের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, বাংলাদেশ বেতারের সাবেক মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীলসহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিয়োগ ও বদলি বাণিজ্য, মালামাল ক্রয় ও আমদানিতে বিভিন্ন অনিয়ম ও লুটপাটসহ অটোমেশন সফ্টওয়ার ক্রয়ের নামে এককোটি পাঁচ লাখ টাকা আত্মসাতের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযানে রয়েছে। বিষয়টি অনুসন্ধানের জন্য দুদকের উপ-পরিচালক ফয়সালকে দায়িত্ব দেওয়া হয়েছে।

দুদকের একজন কর্মকর্তা জানান, প্রাথমিক অনুসন্ধান শেষে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। এর আগে অভিযুক্তদের সম্পদের বিবরণী সংগ্রহ ও অন্যান্য নথিপত্র পর্যালোচনা ও নোটিশের মাধ্যমে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে।

উল্লেখ্য, ২০১৭ সালের ৩১ অক্টোবর থেকে ২০২০ সাল পর্যন্ত বেতারের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন নারায়ণ চন্দ্র শীল।

/এনএল/এপিএইচ/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী