বরিশালে সংঘর্ষের ঘটনায় কাউন্সিলর মান্না গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০২১, ১৫:২৬আপডেট : ২১ আগস্ট ২০২১, ১৫:২৬

সম্প্রতি বরিশাল সদরের ইউএনও’র বাসভবনে হামলা ও সহিংসতার ঘটনায় ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ সাঈদ আহমেদ মান্নাকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল শুক্রবার (২০ আগস্ট) রাতে তাকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

শনিবার ২১ আগস্ট বিকালে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বরিশাল সদর এলাকায় হামলা ও সহিংসতার ঘটনায় দুটি মামলা দায়ের হয়। এই দুই মামলার এজাহারনামীয় আসামি ছিলেন শেখ সাঈদ আহমেদ মান্না। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এর আগে শুক্রবার (২০ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে ঢাকার মোহাম্মদপুরের শিয়া মস‌জিদ এলাকার বো‌নের বাসা থে‌কে কাউন্সিলর মান্নাকে ডি‌বি প‌রিচ‌য়ে তুলে নেওয়ার অভিযোগ করে তার পরিবার। 

মান্না‌ ব‌রিশাল মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা ইউএনওর বাসভবনে হামলা ও সংঘর্ষের ঘটনায় করা পুলিশের মামলার ২ নম্বর আসামি।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি