পল্লী বিদ্যুতের বিরুদ্ধে ৫ কোটি টাকা ক্ষতিপূরণের বিষয়ে রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০২১, ২০:২৫আপডেট : ২২ আগস্ট ২০২১, ২০:২৫

পল্লী বিদ্যুতের অবহেলায় চট্টগামের বাঁশখালীতে শিশু মো. ইশানের (৬) অঙ্গহানির ঘটনায় কেন তার পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব, পল্লী বিদ্যুতের চেয়ারম্যান, পল্লী বিদ্যুতের আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক, চট্টগ্রামের জেলা প্রশাসক ৬ জনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এক রিট আবেদনের শুনানি নিয়ে রবিবার (২২ আগস্ট) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. শামছুল ইসলাম শিমুল। অন্যদিকে  রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

এর আগে ২০২০ সালের ৪ মার্চ চট্টগ্রামের বাঁশখালী থানার কাথুরিয়া গ্রামের মো. ইব্রাহীমের ছেলে মো. ইশান  বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে একইদিন তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে তাকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির ডান হাত, বাম পা ও পুরুষাঙ্গ কেটে ফেলা হয়। এরপর চিকিৎসকেরা তাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে তার চিকিৎসার জন্য ক্ষতিপূরণ চেয়ে রিট দায়ের করা হয়।

রিট আবেদনে বলা হয়েছে, শিশুটির বাড়ির ছাদে পল্লী বিদ্যুতের একটি খুঁটি হেলে পড়ে। এ খুঁটি সরাতে বিভিন্ন সময় পল্লী বিদ্যুতের বাঁশখালী আঞ্চলিক কার্যালয়ে অনুরোধ জানানো হয়। সর্বশেষ ২০২০ সালের ১১ ফেব্রুয়ারি আঞ্চলিক কার্যালয়ে লিখিতভাবে আবেদন করা হয়। তবে লিখিত আবেদনের পরেও পল্লী বিদ্যুৎ খুঁটিটি সরায়নি। এরই মধ্যে একই বছরের ৪ মার্চ ছাদে গিয়ে শিশু ইশান বিদ্যুৎস্পৃষ্ট হয়।

পল্লী বিদ্যুতের অবহেলার কারণে শিশুটির চিকিৎসা এবং ক্ষতিপূরণ চেয়ে বিভিন্ন সময় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়। এরপর একটি আইনি নোটিশ দেওয়া হয়। কিন্তু সে নোটিশে জবাব না পেয়ে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের  করা হয়।

/বিআই/এমআর/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ