পাকস্থলীতে ইয়াবা বহনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর যাত্রাবাড়ী থানা পুলিশ।
সোমবার (২৩ আগস্ট) বিকালে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতরা অপ্রাপ্ত বয়স্ক। তাই তাদের নাম প্রকাশ করা হলো না।
তিনি বলেন, রবিবার রাতে যাত্রাবাড়ী থানার সায়দাবাদ বাস টার্মিনালের ওয়াসা পাম্পের সামনে তাদের গ্রেফতার করা হয়। তারা ছোট প্যাকেটে ট্যাবলেট আকারে ইয়াবা গিলে পাকস্থলীতে বহন করছিল। পরবর্তীতে মলত্যাগের মাধ্যমে ১,৬০০ পিস ইয়াবা পাকস্থলী হতে বের করে জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে।









