গুঁড়া মসলার প্যাকেটে হেরোইন, নারী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২১, ১৫:৩৭আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১৬:২১

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ পারভীন নামে এক নারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর গোয়েন্দা লালবাগ বিভাগ। এ সময় তার হেফাজতে থাকা ২২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। 

গোয়েন্দা লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান জানান, মোহাম্মদপুর থানার রায়ের বাজারের এক মাদক ব্যবসায়ীর বাসায় হেরোইন আছে- এমন তথ্যের ভিত্তিতে সোমবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে তার বাসায় অভিযান চালানো হয়। 

অভিযানে পারভীনকে গ্রেফতার করে গোয়েন্দা লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। এ সময় তার কাছ থেকে শাহী গুঁড়া মরিচ ও শাহী গুঁড়া হলুদের মোড়ক বা প্যাকেটে বিশেষভাবে প্যাকিং করা ২২০ গ্রাম বাদামি রঙের হেরোইন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বলেন, গ্রেফতারকৃত পারভীন একজন মাদক ব্যবসায়ী। তিনি ঢাকা মহানগরসহ আশপাশ এলাকায় হেরোইন বিক্রি করেন। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে।

/এআরআর/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম