পুলিশের কল্যাণে বহুমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে: আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০২১, ২০:০৪আপডেট : ২৫ আগস্ট ২০২১, ২০:০৪

পলওয়েল দেশের একটি ঐতিহ্যবাহী সমবায় প্রতিষ্ঠান। পলওয়েল'র যে সম্পদ ও সম্ভাবনা রয়েছে সে নিরিখে এর আরও অনেক ভাল করার সুযোগ রয়েছে বলে মনে করেন আইজিপি ড. বেনজীর আহমেদ। তিনি বলেন, জনগণের সেবায় নিয়োজিত পুলিশ বাহিনীর কল্যাণে আমরা বহুমুখী পদক্ষেপ নিচ্ছি। পলওয়েল'র আয় বাড়ানোর লক্ষ্যে আগামীতে সংগঠনটির প্রতি আরও বেশি মনোযোগী হওয়ার  জন্য পলওয়েলের সদস্যদের প্রতি আহবান জানান তিনি ।

পুলিশ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের (পলওয়েল) ২০১৯-২০ অর্থ বছরের ৫৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বুধবার (২৫ আগস্ট) বিকালে পুলিশ সদর দফতরে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পলওয়েল চেয়ারম্যান ও আইজিপি ড. বেনজীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সকল পুলিশ  ইউনিটের প্রধান, দেশের বিভিন্ন স্থান থেকে আগত পলওয়েল'র সদস্য ও ডেলিগেটদের নিয়ে নিজ নিজ ইউনিটে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত এ সভায় পলওয়েল'র পরিচালক, ডেলিগেট এবং সাবেক ও বর্তমান ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সভায় পলওয়েল'র পরিশোধিত মূলধনের ওপর ২০১৯-২০ অর্থ বছরে ৩০ ভাগ হারে লভ্যাংশ ঘোষণা করা হয়। এছাড়া, ২০১৯-২০ অর্থ বছরের অডিট রিপোর্ট, ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা ও অনুমোদন দেওয়া হয়। সভায় পলওয়েল'র সংশোধিত উপ-আইন-২০২১ অনুমোদন এবং এর আলোকে পুনর্গঠিত ব্যবস্থাপনা কমিটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। আইজিপি ড. বেনজীর আহমেদের সভাপতিত্বে ১২ সদস্যের কমিটি গঠিত হয়েছে।

/জেইউ/এমআর/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের