দুদক কর্মকর্তার বদলি চ্যালেঞ্জ করা রিটকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০২১, ১৫:৪২আপডেট : ২৬ আগস্ট ২০২১, ১৫:৪৬

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রামের এক কর্মকর্তার বদলির আদেশ স্থগিত চেয়ে রিটকারীর পরিচয় নিশ্চিত হয়ে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের শুনানিকালে বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান।

এর আগে গত ৫ আগস্ট দুর্নীতি দমন কশিনের (দুদক) চট্টগ্রামের এক কর্মকর্তার বদলির আদেশ স্থগিত চেয়ে রিটকারীর পরিচয় নিশ্চিত হতে তদন্ত করে তাকে তলব করেন হাইকোর্ট। একইসঙ্গে ওই কর্মকর্তার বদলি সংক্রান্ত ভুয়া সার্টিফায়েড কপি সরবরাহ করা এবং তার ভিত্তিতে ভুল সংবাদ পরিবেশন করার পেছনে জড়িতদের বের করতে দুর্নীতি দমন কমিশনকে তদন্ত করতে বলেন আদালত। তবে এর কোনও অগ্রগতি না হওয়ায় হাইকোর্ট পরবর্তী আদেশ দিলেন।

প্রসঙ্গত, দুর্নীতি দমন কশিনের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনের বদলির আদেশ ঠেকাতে শহিদুল ইসলাম লিটন নামে এক ব্যক্তি হাইকোর্টে রিট দায়ের করেন। তিনি কক্সবাজারের চকরিয়ার একটি মানবাধিকার সংগঠনের সভাপতি পরিচয়ে রিট দায়ের করেছেন। তবে তিনি সঠিক ব্যক্তি কিনা সে বিষয়ে তার পরিচয় নিশ্চিত হতে চান আদালত।

দুদকের মো. শরীফ উদ্দিনের বদলি নিয়ে চট্টগ্রামের দৈনিক পূর্বকোণসহ বেশ কয়েকটি পত্রিকা ভুল সংবাদ প্রকাশ করে। তবে ইতিমধ্যে পত্রিকাগুলোর কর্তৃপক্ষ ক্ষমা প্রার্থনা করেছেন।

‘সেই দুদক কর্মকর্তার বদলি আদেশ স্থগিত’ শিরোনামে গত ২৯ জুলাই চট্টগ্রামে দৈনিক পূর্বকোণ পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। সংবাদটি গত ২ আগস্ট আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। তখন আদালত জানান, তারা এমন কোনও আদেশ দেননি।

/বিআই/এমএস/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
প্রেসিডেন্ট রিসোর্টের এমডিসহ দু’জনের আয়কর নথি জব্দের আদেশ
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম