‘জিয়াউর রহমানকে নিয়ে বিবৃতি দিয়ে সমিতির সম্পাদক ঠিক করেননি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২১, ১৯:০১আপডেট : ২৯ আগস্ট ২০২১, ১৯:০১

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্যাড ব্যবহার করে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পক্ষে বিবৃতি দিয়ে সমিতির সম্পাদক (ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল) ঠিক করেননি বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।

রবিবার (২৯ আগস্ট) অ্যাটর্নি জেনারেল তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।

এর আগে গত ২৮ আগস্ট সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সমিতির প্যাডে ‘বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বীরোত্তম সম্পর্কে প্রধানমন্ত্রীর কটূক্তির প্রতিবাদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির’ শিরোনামে একটি বিবৃতি দেন।

ওই বিবৃতির বিষয়ে আমিন উদ্দিন বলেন, ‘সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্যাড ব্যবহার করে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পক্ষে বিবৃতি দেওয়া এটাই প্রথম। মূলত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে যারা নির্বাচিত হন, তারা আইনজীবীদের কল্যাণে কাজ করে থাকেন। তারা অনেকেই কিন্তু রাজনীতি করেন, সেটি তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু সমিতির প্যাড ব্যবহার করে বিবৃতি দিয়ে তিনি (ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল) ভুল করেছেন। পরে এটি তিনি নিজেই বুঝতে পারবেন।’

প্রসঙ্গত, ওই বিবৃতিকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদকের নেতৃত্বে বিএনপি সমর্থিত এবং সহ-সভাপতির নেতৃত্বে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা রবিবার পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেন।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের