মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলে আদালতে জঙ্গিদের ঔদ্ধত্য প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০২১, ১২:১২আপডেট : ৩১ আগস্ট ২০২১, ১৬:৩৬

সমকামীদের অধিকার বিষয়ক সাময়িকী ‘রূপবান’-এর সম্পাদক জুলহাজ মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব তনয় হত্যা মামলার চার আসামিকে এজলাসে হাজির করা হয়েছে। এসময় হাতকড়া পরানোয় নিজেদের মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। আদালতে দায়িত্বরত কর্মকর্তাদের উদ্দেশ করে নিজেদের ‘জঙ্গি’ উল্লেখ করে বলতে শোনা গেছে, ‘আমরা জঙ্গি বলে কি আমাদের কোনও মানবাধিকার নেই’।

আজ মঙ্গলবার (৩১ আগস্ট) ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে বিচারক মজিবুর রহমানের আদালতে বেলা ১১টা ২৭ মিনিটে আদালতের হাজত খানা থেকে তাদের নিয়ে আসা হয়। কিছুক্ষণের মধ্যে এই চার আসামির উপস্থিতিতে বিচারক রায় পড়া শুরু করবেন।

কারাগার থেকে আদালতে আনা আসামিরা হলেন, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন, আরাফাত রহমান, শেখ আব্দুল্লাহ ও আসাদুল্লাহ। এ মামলায় আরও পলাতক রয়েছেন- মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে জিয়া, আকরাম হোসেন, সাব্বিরুল হক চৌধুরী ও মওলানা জুনায়েদ আহম্মেদ।

এর আগে আজ সকাল ৯টায় কাশেমপুর কেন্দ্রীয় কারাগার থেকে চার আসামিকে আদালতের হাজত খানায় আনা হয়। এরপর ১১টা ২৭ মিনিটে তাদের এজলাসে হাজির করা হয়। তাদের বুলেটপ্রুফ জ্যাকেট ও হ্যালমেট পরানো হয়েছে।

এসময় চারজনকেই বেশ হাস্যোজ্জ্বল দেখা যায়। হাসতে হাসতে নিজেদের মধ্যে আলাপ করতেও দেখা যায়। বিচারক আদালতে আসার আগে এক ফাঁকে তাদের একজন আদালতে দায়িত্বরত কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আমরা দুই-তিনটা মামলায় ফাঁসির আসামি। তাও কেন আদালতের এজলাসে আমাদের হাতকড়া পরিয়ে রাখতে হবে। আমরা জঙ্গি বলে আমাদের কি কোনও মানবাধিকার নেই?

জুলহাজ-তনয়-হত্যা-মামলার-আসামি

তারা বলেন, হাতকড়া পেছনে না বেঁধে সামনে বাঁধা হলে তাদের জন্য ‘একটু ভালো হয়’। তারা তো আরও কয়েকটা মামলার ফাঁসির আসামি। সেক্ষেত্রে তারা ‘অন্য কিছু’ করার সুযোগও পাবেন না বলে দাবি করেন তারা।

এরপর ‘বিশেষ বিবেচনায়’ আদালতের দায়িত্বরত কর্মকর্তারা পুলিশকে তাদের হাতকড়া পেছন থেকে সামনে দিকে এনে দিতে বলেন। 

/এমএইচজে/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী