আগস্টে ২৭৪ নারী ও শিশু নির্যাতনের শিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪৪আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪৪

এ বছরের আগস্টে ১৩১ জন কন্যাশিশু এবং ১৪৩ জন নারী নির্যাতনের শিকার হয়েছে। এ তথ্য জানিয়েছে বাংলা মহিলা পরিষদ। বুধবার (১ সেপ্টেম্বর) পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৩টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই তথ্য জানায় তারা। 

বিবৃতিতে বলা হয়, পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুসারে এই বছরের আগস্টে ২৭৪ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। ধর্ষণের শিকার হয়েছে ১০৩ জন, যার মধ্যে ৫২ জন কন্যাশিশু ধর্ষণের, ৭ জন কন্যাশিশু দলবদ্ধ ধর্ষণ এবং ১ জন কন্যাশিশু ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে। এ ছাড়াও ১৫ কন্যাশিশুসহ ২৬ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। ১ জন কন্যাশিশুসহ ২ জন শ্লীলতাহানির শিকার হয়েছে, ৬ জন কন্যাশিশুসহ ৯ জন যৌন নিপীড়নের শিকার হয়েছে।

পাশপাশি এসিডদগ্ধের শিকার হয়েছে ১ জন। অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে একজনের। একজন কন্যাশিশুসহ উত্ত্যক্তকরণের শিকার হয়েছে ৩ জন। ১০ কন্যাশিশুসহ ১২ জন অপহরণের শিকার ও একজন কন্যাশিশুকে অপহরণের চেষ্টা করা হয়েছে।

নারীপাচারের ঘটনা ঘটেছে ২টি। বিভিন্ন কারণে ৮ জন কন্যাশিশুসহ ৩০ জনকে হত্যা করা হয়েছে। এ ছাড়াও ২ জন কন্যাশিশুসহ ১২ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ৮ জন। এর মধ্যে ১ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ৩ জন কন্যাশিশুসহ মোট ১০ জন।

বিভিন্ন নির্যাতনের কারণে আত্মহত্যা করেছে ২ জন কন্যাশিশুসহ ৫ জন। এ ছাড়াও ২ জন কন্যাশিশুসহ ৩ জন আত্মহত্যার চেষ্টা করেছে।

১২ জন কন্যাশিশুসহ ৩৪ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ১ জন কন্যাশিশুসহ সাইবার অপরাধের শিকার হয়েছে ৬ জন।

/এসও/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম