রিকশাচালককে মারধর করে টাকা-মোবাইল ছিনতাই, বখাটে গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২১, ২৩:১০আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ২৩:১০

বরিশালের গৌরনদী এলাকার উত্তর বিলগ্রাম রিকশাচালকের পথ আটকে তার টাকা মোবাইল ফোন ছিনতাইয়ের পাশাপাশি বেধড়ক মারধরের ঘটনায় জড়িত স্থানীয় বখাটে যুবক সাইফুল ইসলাম শান্তকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৪ সেপ্টেম্বর) বিকালে পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিকেশন্স উইংয়ের এআইজি সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বরিশালের গৌরনদী এলাকায় একজন বয়স্ক রিকশাচালক বাড়ি ফেরার পথে তার গতিরোধ করে এলাকার কিছু বখাটে। এক পর্যায়ে তার কাছ থেকে সারাদিনের উপার্জিত টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা। এছাড়া তাকে বেধড়ক মারধর করে।

এ বিষয়ে এক ব্যক্তি অভিযোগ করেন বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংয়ে। এরপর গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি অবহিত করে অভিযুক্তদের গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়।

পরবর্তীতে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন এ ঘটনার তদন্ত করতে গিয়ে ঘটনার প্রাথমিক সত্যতা পান। এ ঘটনায় জড়িত থাকায় সাইফুল ইসলাম শান্তকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত চলছে।

/আরটি/এমআর/
সম্পর্কিত
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বাসা থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সাভার থানার ওসি প্রত্যাহার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান