জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২৪, ২১:১৮আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ২২:৩২

ইন্দোনেশিয়ার জাকার্তায় সপ্তম কারতিনি আন্তর্জাতিক আর্চারি চ্যাম্পিয়নশিপে সোনার পদক জিতেছেন বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাবের ভানরুম বম। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ছেলেদের কম্পাউন্ড বিভাগে ফাইনালে ভানরুম ১৪৩ থেকে ১৪০ পয়েন্টে হারিয়েছেন মালয়েশিয়ার প্রাভিন সুনমুগামকে।

সোনার পদকের পাশাপাশি ব্রোঞ্জ পদক জিতেছেন পুলিশ আর্চারি ক্লাবের মোহাম্মদ আশিকুজ্জামান। তিনি ব্রোঞ্জ পদক লড়াইয়ে ১৪২ থেকে ১৪১ পয়েন্টে হারিয়েছেন ইন্দোনেশিয়ার এম তানদ্রি শাস্ত্রিয়া ফারিন্দ্রাকে।

আন্তর্জাতিক অঙ্গনে এমন সাফল্যের পেছনে বড় অবদান স্থানীয় কোচ পুলিশের এ কে এম মামুন।

জাকার্তা থেকে সংবাদমাধ্যমকে তিনি বলেন, এটা বাংলাদেশের পুলিশ আর্চারি ক্লাবের জন্য অনেক বড় অর্জন। এই প্রতিযোগিতার জন্য ছেলেরা কঠোর পরিশ্রম করেছে। সুযোগ পেলে পুলিশ ক্লাবের আর্চাররা যে বিদেশেও ভালো কিছু করতে পারে, এটা তারই প্রমাণ। বাংলাদেশ পুলিশ কর্তৃপক্ষকে ধন্যবাদ এমন প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য।’

এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন শ্রীলঙ্কা, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া ও বাংলাদেশেরসহ মোট ১২৬ জন আর্চার।

/টিএ/এনএআর/
সম্পর্কিত
ছয় বিদেশি নিয়ে জর্ডান গেলো পুলিশ ফুটবল দল
পুলিশ বলছে ৯৯৯ নম্বরে আসা ৫৬ শতাংশ কলই অপ্রয়োজনীয়  
ইন্দোনেশিয়ায় চীনা যুদ্ধজাহাজ, অংশ নেবে যৌথ মহড়ায়
সর্বশেষ খবর
‘প্রকৃত মুসলিম গোহত্যা করে না’ মন্তব্যে সমালোচনার মুখে ভারতের পুলিশ কর্মকর্তা
‘প্রকৃত মুসলিম গোহত্যা করে না’ মন্তব্যে সমালোচনার মুখে ভারতের পুলিশ কর্মকর্তা
তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান কারাগারে
তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান কারাগারে
ভূমিকম্পে ঝুঁকি কমাতে ত্রুটিপূর্ণ ভবন চিহ্নিত করছে রাজউক
ভূমিকম্পে ঝুঁকি কমাতে ত্রুটিপূর্ণ ভবন চিহ্নিত করছে রাজউক
জ্বালানি খাতে অরাজকতা বন্ধে জাতীয় অডিট চায় এবি পার্টি
জ্বালানি খাতে অরাজকতা বন্ধে জাতীয় অডিট চায় এবি পার্টি
সর্বাধিক পঠিত
কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান 
কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান 
গ্লোবাল ট্যালেন্ট ভিসা: যুক্তরাজ্যে মাত্র তিন বছরে স্থায়ী হওয়ার সুযোগ
গ্লোবাল ট্যালেন্ট ভিসা: যুক্তরাজ্যে মাত্র তিন বছরে স্থায়ী হওয়ার সুযোগ
হলের ছাত্রীদের ব্যক্তিগত ছবি তুলে প্রেমিককে পাঠাতেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
হলের ছাত্রীদের ব্যক্তিগত ছবি তুলে প্রেমিককে পাঠাতেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
বঙ্গোপসাগরে এক জালেই ধরা পড়লো ৪৮ লাখ টাকার ইলিশ
বঙ্গোপসাগরে এক জালেই ধরা পড়লো ৪৮ লাখ টাকার ইলিশ
নাটোরে মন্ত্রীকে ধাক্কা দিলেন এক তরুণ, আটকের পর যা পাওয়া গেলো
নাটোরে মন্ত্রীকে ধাক্কা দিলেন এক তরুণ, আটকের পর যা পাওয়া গেলো