সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিরা চাইলে শারীরিক উপস্থিতিতে বিচার কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
রবিবার (৫ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের যে সকল বেঞ্চ শারীরিক উপস্থিতিতে আদালতের কার্যক্রম পরিচালনা করতে ইচ্ছুক; সে সকল বেঞ্চ কর্তৃক নির্ধারিত তারিখ হতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণপূর্বক প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণক্রমে শারীরিক উপস্থিতিতে আদালতের কার্যক্রম পরিচালনা করতে পারবেন।









