নিষিদ্ধ আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২১, ২২:১৮আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ২২:১৮

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। তার নাম মোহাম্মদ হোসাইন (৩১)।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) এটিইউ’র মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস বিভাগের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৪টা ৪০ মিনিটে চাঁদপুর পৌরসভার শিলন্দিয়া মুন্সিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে জঙ্গি দলের ওই সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোহাম্মদ হোসাইন  চাঁদপুর সদর থানার মধ্য তরপুরচণ্ডী এলাকার মুফতি সিরাজুল ইসলামের ছেলে।’

তিনি জানান, গ্রেফতার ব্যক্তির কাছ থেকে জঙ্গিবাদে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দুটি সিম কার্ড ও একটি মেমোরি কার্ড উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার হোসাইন সামাজিক যোগাযোগ মাধ্যম ও এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করে উগ্রপন্থী মতবাদ প্রচার করতো বলেও অভিযোগ করে এটিইউ। এটিইউ আরও জানায়, জঙ্দি দলের সদস্য মোহাম্মদ হোসাইন অন্যদের জঙ্গিবাদে জড়াতে উৎসাহ দেওয়াসহ ও সশস্ত্র জিহাদে অংশ নেওয়ার লক্ষ্যে প্রশিক্ষণ গ্রহণে উদ্বুদ্ধ করে আসছিল।

এছাড়া সে দীর্ঘদিন ফেসবুকে ফেক আইডি ব্যবহার করে জনসাধারণের ভেতরে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। ধর্মীয় উগ্রবাদী মতাদর্শ প্রচারের মাধ্যমে বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নাশকতামূলক কার্যক্রম এবং ‘আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি)’র মতাদর্শ অনলাইনে প্রচার করে সে। তার বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেছে এটিইউ।

/এআরআর/এপিএইচ/
সম্পর্কিত
আইএসআইয়ের নির্দেশে দিল্লি-মুম্বাইয়ে হামলার ছক, অস্ত্রসহ গ্রেফতার ৯
জঙ্গি সংগঠন নিউ জেএমবির সদস্য গ্রেফতার
‘জঙ্গিবাদের ঝুঁকি না থাকলে সতর্কতা জারি করতো না সরকার’
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম