ফটোসাংবাদিক কাজলের বিরুদ্ধে আরও এক মামলায় চার্জশিট গ্রহণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩০আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩০

ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের বিরুদ্ধে রাজধানীর কামরাঙ্গীরচর থানার ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলাটিরও চার্জশিট গ্রহণ করেছেন আদালত।

সংশ্লিষ্ট আদালতের পেশকার শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার(৮ সেপ্টেম্বর)ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস-সামছ জগলুল হোসেনের আদালত চার্জশিট গ্রহণ করে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২০ অক্টোবর দিন ধার্য করেন।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) একই আদালত রাজধানীর শেরেবাংলা নগর থানার ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ফটোসাংবাদিক কাজলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন। এবং এই মামলাটির অভিযোগ গঠনের জন্য ২০ অক্টোবর দিন ধার্য রয়েছে। একই সঙ্গে মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৩১ আসামিকে মামলাটির দায় থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।

চলতি বছরের ১৪ মার্চ পুলিশের গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) ও এই মামলা তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ রাসেল মোল্লা কাজলের বিরুদ্ধে আদালতে কামরাঙ্গীরচর থানার মামলাটির চার্জশিট দাখিল করেন।

গত বছরের ৯ মার্চ কাজলসহ ৩২ জনের বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর। এরপর ১০ ও ১১ মার্চ রাজধানীর হাজারীবাগ ও কামরাঙ্গীরচর থানায় ডি‌জিটাল নিরাপত্তা আইনে কাজলের বিরুদ্ধে আরও দু‌টি মামলা হয়।

গত বছরের ১৮ মার্চ রাতে কাজলকে অপহরণ করা হয়েছে অভিযোগ এনে চকবাজার থানায় মামলা করেন তার ছেলে মনোরম পলক। ঢাকা থেকে নিখোঁজের ৫৩ দিন পর গত বছরের ২ মে রাতে যশোরের বেনাপোলের ভারতীয় সীমান্ত সাদিপুর থেকে অনুপ্রবেশের দায়ে ফ‌টোসাংবাদিক ও দৈনিক পক্ষকালের সম্পাদক শফিকুল ইসলাম কাজলকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

/এমএইচজে/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান