আইনজীবীদের জীবদ্দশায় বেনাভোলেন্ট ফান্ডের সুবিধা পাওয়ার নির্দেশনা চেয়ে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪০আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪০

দেশজুড়ে আইনজীবীদের আর্থিক সহায়তায় গঠিত বেনাভোলেন্ট ফান্ডের অর্থ জীবিত থাকা অবস্থায় প্রদানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষ এ রিট দায়ের করেন। তিনি বলেন, রিট আবেদনটি আগামী সপ্তাহে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে।

রিটে আইনজীবীদের মৃত্যুর পর আর্থিক সুবিধা প্রদান না করে জীবিত থাকা অবস্থায় বেনাভোলেন্ট ফান্ডের অর্থ প্রদানে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।

বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, আইন সচিব, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকসহ দেশের সকল বারের সভাপতি সম্পাদককে রিটে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে আরও বলা হয়েছে, আইনজীবীদের আর্থিক সুবিধা দেওয়ার জন্য প্রত্যেক বারের বেনাভোলেন্ট ফান্ড গঠন করা আছে। মৃত্যুর পর সেই ফান্ড থেকে আইনজীবীদের আর্থিক সুবিধা দেওয়া হয়। তবে মৃত্যুর পর বেনাভোলেন্ট ফান্ডের অর্থ দিয়ে কী হবে? অথচ জীবদ্দশায় একজন আইনজীবী অর্থের অভাবে চিকিৎসা করতে পারছেন না, পরিবার-পরিজন নিয়ে না খেয়ে দিনাতিপাত করছেন। তাই রিটে আইনজীবীদের জীবদ্দশায় বেনাভোলেন্ট ফান্ডের সুবিধা প্রদানের নির্দেশনা চাওয়া হয়েছে। সে কারণেই প্রয়োজনীয়তা থাকলে বার কাউন্সিলের গঠনতন্ত্র সংশোধনের বিষয়েও রিটে আর্জি জানানো হয়েছে।

প্রসঙ্গত, এর আগে একই বিষয়ে গত ১৬ জুন বার কাউন্সিলকে আইনি নোটিশ দিয়েছিলেন রিটকারী আইনজীবী। তবে সে নোটিসের জবাব না পেয়ে তিনি রিট দায়ের করেন।

/বিআই/এমআর/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ