শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে সরকারকে আইনি নোটিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২১, ২১:৫১আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ২১:৫১

করোনা মহামারি পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত প্রথম থেকে অষ্টম শ্রেণির পাঠদান নিয়মিত অনলাইনে করা অন্যথায় সামাজিক দূরত্ব বজায় রেখে সপ্তাহে একদিন সশরীরে পাঠদানের অনুরোধ জানিয়ে সরকারকে একটি আইনি নোটিস পাঠানো হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয় সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিসহ ছয়জনকে এ নোটিস প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এ নোটিস পাঠান।

নোটিসে করোনা মহামারি নির্মূল না হওয়া পর্যন্ত প্রথম থেকে অষ্টম শ্রেণিতে অনলাইনে নিয়মিত পাঠদানের পাশাপাশি প্রতিষ্ঠান যদি খুলতেই হয় তাহলে সপ্তাহে একদিন সামাজিক দূরত্ব বজায় রেখে সশরীরে পাঠদান এবং চলতি বছর থেকে পিএসসি ও জেএসসি পরীক্ষা বাতিল করে গণবিজ্ঞপ্তি প্রচার ও প্রকাশ করার অনুরোধ করা হয়।

এছাড়াও নোটিসে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কারণে যদি কোনও শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক কিংবা কর্মকর্তা কর্মচারী করোনায় আক্রান্ত হন তাহলে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে তাদের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ এবং প্রাণহানির ঘটনা ঘটলে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়াসহ পরিবারের দায় সরকারকে বহন করার গণবিজ্ঞপ্তি প্রচার ও প্রকাশ করতে পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে।

নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় এ বিষয়ে প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। 

কোভিড-১৯ অতিমারির কারণে গত বছরের ১৮ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে। আগামী ১২ সেপ্টেম্বর থেকে পুনরায় শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে।

/বিআই/এমআর/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের