জেএমবির শীর্ষনেতা উজ্জ্বল রিমান্ড শেষে কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২১, ২০:০৮আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২০:০৮

রাজধানীর মোহাম্মদপুরের বসিলার একটি বাসায় অভিযানে গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির শীর্ষনেতা এমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টারকে ৩ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালত এই আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে তথ্য জানা গেছে।

এদিন মোহাম্মদপুর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাকিল জোয়ার্দ্দার আসামিকে রিমান্ড শেষে আদালতে হাজির করেন। এরপর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে শুক্রবার (১০ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তারের আদালত আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সেদিন মামলার তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেন, আসামি দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সদস্য হিসেবে কাজ করে আসছেন। এই আসামি আত্মঘাতী কাজে জড়ানোর জন্য ও জিহাদের জন্য প্রচ্ছন্ন হুমকি প্রদান, ধর্মীয় উগ্রবাদী বই সংগঠনের সদস্যদের মধ্যে সরবরাহ করতো। 

এরপর মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর বসিলা এলাকায় একটি বাসায় অভিযান পরিচালনা করে বিভক্ত জেএমবির একটি গ্রুপের কর্ণধার এমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টারকে গ্রেফতার করে র‍্যাব।

/এমএইচজে/এমআর/
সম্পর্কিত
আইএসআইয়ের নির্দেশে দিল্লি-মুম্বাইয়ে হামলার ছক, অস্ত্রসহ গ্রেফতার ৯
জঙ্গি সংগঠন নিউ জেএমবির সদস্য গ্রেফতার
‘জঙ্গিবাদের ঝুঁকি না থাকলে সতর্কতা জারি করতো না সরকার’
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম