কোটি টাকা আত্মসাৎ: ৭ চিকিৎসকসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২১, ২০:৫১আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২০:৫১

রাজধানীর আজিমপুরের মাতৃসদন ও শিশুস্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানের কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতি করে প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৭ জন চিকিৎসক, একজন প্রশাসনিক কর্মকর্তা ও তিনজন ঠিকাদারসহ ১১ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন- দুদক। শিগগিরই এই চার্জশিট আদালতে জমা দেওয়া হবে বলে জানিয়েছে দুদকের একজন কর্মকর্তা।

চার্জশিটে অভিযুক্ত চিকিৎসকেরা হলেন- মাতৃসদন ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সাবেক তত্ত্বাবধায়ক ডা. ইসরাত জাহান, পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ ডা. পারভীন হক চৌধুরী, প্রাক্তন জুনিয়র কনসালটেন্ট ডা. মাহফুজা খাতুন, প্রাক্তন সহকারী কো-অর্ডিনেটর (ট্রেনিং অ্যান্ড রিসার্চ) ডা. চিম্ময় কান্দি দাস, জেলা সিভিল সার্জন কার্যালয়ের সাবেক মেডিক্যাল অফিসার ও বর্তমানে স্বাস্থ্য অধিদফতরের উপ-পরিচালক ডা. সাইফুল ইসলাম, মেডিক্যাল অফিসার (শিশু) ডা. বেগম মাহফুজা দিলারা আক্তার ও মেডিক্যাল অফিসার ডা. নাজরীনা বেগম।

দুদক সূত্র  জানায়, ৭ চিকিৎসকের বাইরে অন্য যাদের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন হয়েছে তারা হলেন মেসার্স মনার্ক এস্টাব্লিশমেন্টের স্বত্বাধিকারী ফাতেনূর ইসলাম, আজিমপুরের ৪৫/এ/৩-বি এর নাফিসা বিজনেস কর্নারের স্বত্বাধিকারী শেখ ইদ্রিস উদ্দিন চঞ্চল, কামরাঙ্গীরচরের সান্তনা ট্রেডার্সের স্বত্বাধিকারী নিজামুর রহমান চৌধুরী ও মাতৃসদনের সাবেক প্রশাসনিক কর্মকর্তা ও বর্তমানে নোয়াখালী সদরের সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জহিরুল ইসলাম।

দুদক সূত্র জানায়, আসামিরা সবাই একে অপরের সহযোগিতায় ২০১৪-১৫ অর্থ বছরে মেডিসিন এন্ড ইকুইপমেন্ট টেন্ডারের এর মাধ্যমে ক্রয়ের ক্ষেত্রে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ লঙ্ঘন করে বাজারদরের চাইতে বেশি দামে কেনাকাটা করে ১ কোটি ২৮ লাখ ৬৩ হাজার ২৪১ টাকা আত্মসাৎ করে। অভিযোগপত্রে তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

/এনএল/এমআর/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী