ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় এক সাংবাদিকের জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২১, ২২:২৫আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ২২:২৫

ডিজিটাল নিরাপত্তা আইনে করা পৃথক দুই মামলায় শেরপুর জেলার ঝিনাইগাতী খাদ্য গুদামের খবর প্রকাশের ঘটনায় দৈনিক জাগ্রত বাংলা’র সম্পাদক সিনিয়র সাংবাদিক শাহ মোহাম্মদ রনিকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে জামিনের মেয়াদ শেষে তাকে ময়মনসিংহের সাইবার ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। সাংবাদিক শাহ মোহাম্মদ রনি জাগ্রত বাংলা’র পাশাপাশি দৈনিক ঢাকা প্রতিদিন-এর বিশেষ প্রতিবেদক।

রবিবার (১৯ সেপ্টেম্বর) সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, তার আগাম জামিন আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ জামিন মঞ্জুরের আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবু ইয়াহিয়া দুলাল ও সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান। জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট মাছুম ইকবাল।
 
এর আগে ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার ঝিনাইগাতী খাদ্য গুদামের আয়মান বিনতে ফেরদৌস (নূপুর) এর অনিয়ম, দুর্নীতি, ঘুষ গ্রহণ এবং অন্যান্য বিষয় নিয়ে গত ২৯ মে দৈনিক জাগ্রত বাংলা’য় খবর প্রকাশিত হয়। পরে এ বিষয়ে সংক্ষুব্ধ হয়ে গত ৩০ মে রাতে নূপুরের বাবা আব্দুল ওয়াদুদ অদু ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক শাহ মোহাম্মদ রনির বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এরপর গত ৩ জুন রাতে নূপুরের কর্মস্থল ঝিনাইগাতী খাদ্য গুদামের নৈশ প্রহরী একরামুল ইসলাম ঝিনাইগাতী থানায় আরেকটি মামলা দায়ের করেন।

পরে সেসব মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানান সাংবাদিক শাহ মোহাম্মদ রনি।

/বিআই/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম