স্ত্রীর ব্যাডমিন্টনের ব্যাটের আঘাতে স্বামীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫৪আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৩

রাজধানীর খিলগাঁওয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্ত্রীর হাতে স্বামী আবদুর রহমান (৪২) খুন হয়েছেন। এ ঘটনায় স্ত্রী নাজমাকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

জাতীয় জরুরি নম্বর ‘৯৯৯’-এ খবর পেয়ে পুলিশ খিদমা হাসপাতালের জরুরি বিভাগ থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে পাঠিয়েছেন খিলগাঁও থানার উপ-পরিদর্শক এসআই শফিকুল ইসলাম।

নিহত আবদুর রহমান নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলার পটুয়াকান্দা গ্রামের মরহুম সমশের আলীর ছেলে। তিনি খিলগাঁও পূর্ব গোড়ানের ৯ নম্বর রোডে একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন।

নিহতের ভগ্নিপতি আক্কাস আলীসহ স্বজনরা জানান, আবদুর রহমান দোকানে মুরগি সাপ্লাইয়ের কাজ করতেন। কিন্তু তার খিলগাঁওয়ের বাসার কয়েক মাসের ভাড়া আটকে যায়। এটা নিয়ে স্বামীর সঙ্গে নাজমার তুমুল ঝগড়া হয়। একপর্যায়ে স্ত্রী নাজমা ঘরে থাকা ব্যাডমিন্টনের ব্যাট দিয়ে আবদুর রহমানকে আঘাত করেন। এতে ব্যাটটির সামনের অংশ ভেঙে যায়। পরে নাজমা ব্যাটটি আবদুর রহমানের বুকের বাঁপাশে ঢুকিয়ে দেন। এতে আবদুর রহমান গুরুতর আহত হন। পরে লোকজন তাকে খিদমা হাসপাতালে নিয়ে যান। সেখানেই তার মৃত্যু হয়। পরে তারা সেখানে মরদেহ ফেলে পালিয়ে যায়।

বিষয়টি ‘৯৯৯’-এ জানানো হলে পুলিশ মরদেহ উদ্ধার করে। বাসা থেকে নিহতের স্ত্রী নাজমাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

/এআইবি/এআরআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম