আউটসোর্সিং প্রক্রিয়ায় জনবল নিয়োগে নীতিমালা প্রণয়ন নিয়ে হাইকোর্টের রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪৭আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪৭

আউটসোর্সিং প্রক্রিয়ায় জনবল নিয়োগে নীতিমালা প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (২০ সেপ্টেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনিরুজ্জামান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

এর আগে ২০১৭ সালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আন্তমন্ত্রণালয় বৈঠকে আউটসোর্সিং প্রক্রিয়ায় নিয়োগপ্রাপ্তদের ভবিষ্যৎ সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা হয়। সেখান কোম্পানির স্বেচ্ছাচারিতার কারণে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হন বলে অভিমত দেওয়া হয়। অথচ এখন পর্যন্ত আউটসোর্সিং প্রক্রিয়ায় চাকরির ভবিষ্যৎ নিয়ে নীতিমালা হয়নি। এ কারণে নির্দিষ্ট সময় পরে চাকরি হারিয়ে তারা অসহায় হয়ে পড়েন। 

পরে আউটসোর্সিং প্রক্রিয়ায় জনবল নিয়োগে নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে মানিক কুমার মণ্ডলসহ ৫৪ ব্যক্তি এই রিট দায়ের করেন। রিট আবেদনকারীরা মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে ২০১৮ সালে নিয়োগ পান। পরবর্তী সময়ে ২০২০ সালের জুলাই মাসে চাকরির মেয়াদ শেষ হয়। এ অবস্থায় নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে তারা রিটটি করেন।

/বিআই/এমআর/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক