ভাসানটেকে ‘ন্যায্যমূল্যের’ ৩৯ টন চাল-আটা উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২১, ১৭:০৫আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৭:০৫

রাজধানীর ভাসানটেকের বাগানবাড়ী এলাকার একটি বাড়ি থেকে ৩৯ টন ন্যায্যমূল্যের চাল ও আটাসহ কালোবাজারি চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব ৪। এ সময় একটি মিনি ট্রাকও জব্দ করা হয়। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) র‌্যাব-৪ এর অধিনায়ক মোজাম্মেল হক বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা রেশনিং দফতরের রেশনিং এলাকা ডি-৯ এর এরিয়া রেশনিং কর্মকর্তাসহ রাজধানীর ভাসানটেকের বাগানবাড়ী এলাকায় সাঁড়াশি অভিযান চালানো হয়। সেখান থেকে ন্যায্যমূল্যের খাদ্যসামগ্রী মজুতকারী কালোবাজারি চক্রের দুই সদস্যকে আটক করা হয়।

তারা হলেন মো. শরিফুল ইসলাম (২১) ও মো. আব্দুর রহিম (৩৬)।

এ সময় ওই বাড়ি থেকে ২৪ হাজার কেজি চাল, ১৫ হাজার কেজি আটা, একটি মিনি ট্রাক, একটি ওজন পরিমাপক মেশিন ও একটি বস্তা সেলাইয়ের মেশিন উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে কালোবাজারিতে ন্যায্যমূল্যের চাল ও আটা বিক্রয় করে আসছিলেন।

জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, এই চক্রটি রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সরকার ঘোষিত ন্যায্যমূল্যের চাল ও আটার বস্তা সংগ্রহ করে। পরে বস্তা পরিবর্তন করে ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ব্র্যান্ডের বস্তায় প্যাকেটজাত করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। 

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশিষ্ট থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

/এআরআর/আইএ/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি