তিন প্রকৌশলী ও তাদের স্ত্রীদের সম্পদের হিসাব দাখিলের নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২১, ১৭:২৮আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৭:২৮

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, সিভিল এভিয়েশন-২ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) তিন প্রকৌশলী এবং তাদের স্ত্রীদের সম্পদের বিবরণী জমা দেওয়ার জন্য নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। তারা হলেন— বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাকসুদুল ইসলাম, সিভিল এভিয়েশনের সহকারী প্রকৌশলী মোহাম্মদ ইউনূস ভঁইয়া, তার দুই স্ত্রী মরিয়ম নেছা ও মারুফা আক্তার এবং এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মজিবুর রহমান সিকদার ও তার স্ত্রী কামরুন নাহার। বুধবার (২২ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে তাদের কাছে নোটিশ পাঠানো হয়েছে। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, প্রকৌশলী মাকসুদুলকে তার নিজের, স্ত্রীর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের স্বনামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী জমা দিতে বলা হয়েছে।

দুদক সূত্র জানায়, সিভিল এভিয়েশন-২ এর সহকারী প্রকৌশলী মোহাম্মদ ইউনূস ভুইয়া ও তার দুই স্ত্রী মরিয়ম নেছা এবং মারুফা আক্তারের নিজেদের সম্পদ বিবরণী ও তাদের ওপর নির্ভরশীলদের যাবতীয় সম্পদ বিবরণী জমা দিতে বলা হয়েছে। দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও সিভিল এভিয়েশের দুই প্রকৌশলীর নোটিশগুলো জারি করেন।

এদিকে দুদকের পরিচালক এস এম মাসুদুল হক স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মজিবুর রহমান সিকদার, তার স্ত্রী এবং তাদের ওপর নির্ভরশীলদের সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ করেছেন।

দুদকের একজন কর্মকর্তা জানান, তাদেরকে  নোটিশপ্রাপ্তির ২১ দিনের মধ্যে সম্পদের বিবরণী জমা দিতে বলা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পদেরবিবরণী দাখিল করতে ব্যর্থ হলে বা মিথ্যা বিবরণী দাখিল করলে, আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

/এনএল/এপিএইচ/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী