আরেক মামলায় রাসেলের ৫ দিনের রিমান্ড চায় পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ সেপ্টেম্বর ২০২১, ১৫:১৪আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৫:১৪

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে এবার ধানমন্ডি থানার প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা নতুন মামলায় ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ। 

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিকে ধানমন্ডি থানায় করা আগের মামলায় ১ দিনের রিমান্ড শেষে হাজির করা হয়। এরপর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

অন্যদিকে ধানমন্ডি থানার নতুন মামলায় আসামি রাসেলকে গ্রেফতার দেখানোর আবেদনসহ পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। বিষয়টি নিশ্চিত করেছেন রাসেলের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল করিম লিটন। এ বিষয়ে শুনানি পরে অনুষ্ঠিত হবে। 

এর আগে ২১ সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হকের আদালত সিইও মোহাম্মদ রাসেলের ধানমন্ডি থানায় দায়ের করা মামলায় একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। একই মামলায় তার স্ত্রী শামীমা নাসরিনকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

গত ১৬ সেপ্টেম্বর রাসেল ও শামীমার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় একটি মামলা হয়। আরিফ বাকের নামে ইভ্যালির এক গ্রাহক মামলাটি দায়ের করেন। মামলাটি হওয়ার পর বিকালেই রাসেলকে গ্রেফতার করে র‌্যাব। 

/এমএইচজে/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী