ধর্ষণ মামলায় ছাত্রলীগের বহিষ্কৃত নেতা সবুজের বিরুদ্ধে চার্জশিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২১, ২১:২৩আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ২১:২৩

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি সবুজ আল সাহবা ও তার বান্ধবী বিবি ফাতেমা ঝুমুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় চার্জশিট দাখিল করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার উপ-পরিদর্শক রোকসানা আক্তার রুনা ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালতে এ চার্জশিট দাখিল করেন।

এরপর আদালত চার্জশিটটি দেখে বিচারের জন্য ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এ বদলির আদেশ দেন।

গত বছরের ৩০ সেপ্টেম্বর রাতে এক তরুণী ছাত্রলীগ নেতা সবুজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে ওই রাতেই রাজধানীর একাধিক জায়গায় অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা সবুজ ও বিবি ফাতেমা ঝুমুরকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তারা দুজনই জামিনে রয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, ভুক্তভোগী তরুণী গত বছরের ৫ আগস্ট বিবি ফাতেমা ঝুমুরের বাসায় গৃহকর্মীর কাজ করতে আসেন। তারপর গত বছরের ২৮ সেপ্টেম্বর চিকিৎসক দেখানোর জন্য আসামি বিবি ফাতেমা ঝুমুর ওই তরুণীকে নিয়ে ঢাকায় আসেন। এরপর ছাত্রলীগ নেতা সবুজের বাসায় নিয়ে যান তাকে।

সেখানে ঝুমুর ছাত্রলীগ নেতা সবুজকে ভাই হিসেবে কাজের মেয়ের সঙ্গে পরিচয় করে দেন। ওই দিন রাতে আসামি ঝুমুর ভুক্তভোগী তরুণীকে সবুজের কক্ষে পাঠান এবং শারীরিক সম্পর্ক করতে বলেন। পরে আসামি ঝুমুরের সহযোগিতায় সবুজ সেই তরুণীকে ধর্ষণ করে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

/এমএইচজে/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের