কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে তিন কেজি আইসসহ রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। তার নাম আব্দুল লতিফ। শুক্রবার (১ অক্টোবর) বিকালে টেকনাফ পৌরসভার আলিয়াবাদ শাপলা চত্বর এলাকার মেরিন ড্রাইভে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব ১৫ এর সিনিয়র সহকারী পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, মেরিন ড্রাইভ এলাকায় অভিযান পরিচালনা করে ওই ব্যক্তির শপিং ব্যাগ তল্লাশি করে তিন কেজি আইস উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ৩ কোটি টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে আইস সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করতো একটি চক্রটি। আব্দুল লতিফ সেই চক্রের সদস্য। কক্সবাজারের টেকনাফ থানায় এ ব্যাপরে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।









